তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই বেশ কয়েকটি আসনে! সমীক্ষায় উঠে এসেছে কোন কোন কেন্দ্রের নাম
সমীক্ষায় দেখা তৃণমূল বিজেপির কাছাকাছি লড়াই হতে চলেছে বেশ কয়েকটি আসনে। সমীক্ষায় সেইসব আসনের বেশিরভাগই তৃণমূলেরদখলে যেতে পারে বলে দেখানো হয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে পশ্চিমবঙ্গে ফের জনমত সমীক্ষা। সাম্প্রতিক কালে এনিয়ে দ্বিতীয় বার। ২৪ থেকে ২৯ মার্চের মধ্যে এই সমীক্ষা করা হয়েছিল। বলা হচ্ছে এটা শুধুমাত্র সমীক্ষাই। আসল ফল জানা যাবে ২৩ মে। সমীক্ষায় দেখা তৃণমূল বিজেপির কাছাকাছি লড়াই হতে চলেছে বেশ কয়েকটি আসনে। সমীক্ষায় সেইসব আসনের বেশিরভাগই তৃণমূলের দখলে যেতে পারে বলে দেখানো হয়েছে।

উত্তর মালদা
এই আসনে তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর। সমীক্ষা দেখানো হয়েছে তৃণমূল প্রার্থী পেতে পারেন ৩২ শতাংশ ভোট। আর বিজেপির খগেন মুর্মু পেতে পারেন ২৮ শতাংশ ভোট।

বাঁকুড়া
এই আসনে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। সমীক্ষায় দেখানো হয়েছে তৃণমূল পেতে পারে ৪০ শতাংশ ভোট আর বিজেপি পেতে পারে ৩৭ শতাংশ ভোট।

ডায়মন্ডহারবার
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমীক্ষায় দেখানো হয়েছে এই কেন্দ্রে তৃণমূল পেতে পারে ৩৮ শতাংশ ভোট আর বিজেপি পেতে পারে ৩৫ শতাংশ ভোট

ঘাটাল
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। বিপক্ষে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। সমীক্ষায় দেখানো হয়েছে, তৃণমূল পেতে পারে ৪৫ শতাংশ ভোট আর বিজেপি পেতে পারে ৪২ শতাংশ ভোট।

বনগাঁ
বনগাঁ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকু। বিজেপি প্রার্থী হলেন শান্তনু ঠাকুর। সমীক্ষা অনুযায়ী, এই কেন্দ্র থেকে তৃণমূল পেতে পারে ৩৮ শতাংশ ভোট আর বিজেপি পেতে পারে ৩৬ শতাংশ ভোট।

মথুরপুর
মথুরাপুরে তৃণমূল প্রার্থী হলে চৌধুরী মোহন জাটুয়া। সমীক্ষা অনুযায়ী, এই কেন্দ্র থেকে তৃণমূল পেতে পারে ৪১ শতাংশ ভোট আর বিজেপি
পেতে পারে ৩৮ শতাংশ ভোট।

রানাঘাট
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাস। সমীক্ষা অনুযায়ী, এই কেন্দ্র থেকে তৃণমূল পেতে পারে ৩৫ শতাংশ ভোট আর বিজেপি পেতে পারে ৩২ শতাংশ ভোট।

কোচবিহার
এই কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বিপক্ষে তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী। সমীক্ষা অনুযায়ী, এই কেন্দ্র থেকে তৃণমূল পেতে পারে ৩৫ শতাংশ ভোট আর বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ ভোট।












Click it and Unblock the Notifications