Lok Sabha Election Results 2024: ভোট ঘোষণার আগেই বিস্ফোরণ ভাঙড়ে, আহত পাঁচ

Lok Sabha Election Results 2024: ভোট গণনার দিনেও অশান্ত ভাঙড় (Bhangar News)। গণনা শুরু হওয়ার আগেই বিস্ফোরণ সেখানে। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে কে বা কারা সেটাও খোঁজ নেওয়া হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে।

Lok Sabha Election Results 2024

গত কয়েকদিন ধরেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে ভাঙড় (Blast at Bhangar)। এমনকি লোকসভা নির্বাচনের (Lok Sabha Election Results 2024) আবহে সেখানে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। ভোটের দিন দফায় দফায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে।

এর মধ্যেই আজ মঙ্গলবার ভোটের ফলাফল ঘোষণার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটল। ভাঙড় ২ নম্বর ব্লকের উত্তর কাশীপুরের চালতাবেড়িয়ায় এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন আইএসএফের পঞ্চায়েত সদস্য। তাঁর নাম আজহারউদ্দিন বলে জানা গিয়েছে।

আহতদের প্রথমে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও অবস্থার অবনতি হওয়ায় পরে পাঁচজনকেই রেফার করা হয় কলকাতায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পড়ে রয়েছে বেশ কিছু বোমা সহ বোমা তৈরি সরঞ্জাম। ফলে পুলিশের প্রাথমিক ধারণা, বোমা (Blast at Bhangar) তৈরি করার সময়েই এই ঘটনা ঘটেছে।

তবে কি কারণে বোমা বাধা হচ্ছিল তা স্পষ্ট নয়। এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতেই বোমা বাধা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, বিধানসভা নির্বাচনের পরেই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙরকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়েছে। কিন্ত্য এরপরেও পরিস্থিতি যে স্বাভাবিক করা যায়নি তা এদিনের ঘটনায় স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+