Lok Sabha Election Result: কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক! ইন্ডি জোটের বৈঠকে অভিষেককে পাঠাচ্ছেন মমতা

Lok Sabha Election Result: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফলও বাংলায় ধরে রাখতে পারল না বঙ্গ বিজেপি! রাজ্যজুড়ে সবুজ ঝড়। কাজ করল না শুভেন্দু অধিকারীর ম্যাজিক। আর এই ট্রেন্ড সামনে আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ট্রেন্ড সামনে (Lok Sabha Election Result) আসতেই দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান। জানা যায়, সেখানে তৃণমূল সুপ্রিমোর (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।

mamata abhishek

শুধু রাজ্যে নয়, গোটা দেশে ৪০০ পারের স্লোগান মুখ থুবড়ে পড়েছে। এখনও পর্যন্ত তা ফল তাতে ২৯৭ টি লোকসভা আসনে (Lok Sabha Election Result) এগিয়ে রয়েছে বিজেপি। একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি বিরোধী 'মহাজোট'। এই অবস্থায় আগামীকাল বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক। যেখানে সপা সুপ্রিমো অখিলেশ যাদব সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। যেখানে আগামী রণকৌশল কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে খবর।

এমনকি বিজেপি বিরোধী জোট সরকার গঠনের (Lok Sabha Election Result) দাবি জানাতে পারেন। এমনটাও জল্পনা রয়েছে। এই প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আমরা আমাদের জোট সঙ্গীকে প্রাধান্য এবং সম্মান দি। আগামীকাল অর্থাৎ বুধবার ইন্ডি জোটের বৈঠক হবে। সেখানেই সরকার গঠন নিয়ে আলোচনা হবে হবে বলে জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ। ফলে ওই বৈঠকের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

জানা গিয়েছে, ইন্ডিয়া (INDIA) জোট নিয়ে দুজনের কথা বলা হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের সঙ্গে ফোনে কথা হয়েছে ভোট নিয়ে। এমনকি রাহুল গান্ধীকেও এসএমএস করেছন বলে জানান তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, কাজ রয়েছে অনেক। আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলব যদি সে যেতে পারে দিল্লিতে। তবে যাওয়ার আগে জোটের সমস্ত প্রতিনিধিদের সঙ্গে অভিষেক যাতে কথা বলেন সেই নির্দেশ দেন।

বলে রাখা প্রয়োজন, আগামীকাল মঙ্গলবার দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা দিন। একদিকে ইন্ডি জোটের বৈঠক, অন্যদিকে বৈঠক হবে এনডিএ'র বৈঠকও। এনডিএ জোটের শরিক সমস্ত দলের শীর্ষ নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই বৈঠক হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+