Lok Sabha Election 2024: পঞ্চম দফায় বাংলায় লোকসভা নির্বাচন ৭ কেন্দ্রে, ৩ জেলার কোন আসনগুলি তালিকায়?
Lok Sabha Election 2024: অষ্টদশ লোকসভা নির্বাচন হবে সাত দফায়। পশ্চিমবঙ্গেও ভোটগ্রহণ ২০১৯ সালের মতো হবে সাত দফাতেই।
পঞ্চম দফায় ভোট নেওয়া হবে তিন জেলার সাতটি আসনে। জেলাগুলি হলো উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি।

২০১৯ সালেও এই তিন জেলার এই সাতটি আসনেই ভোট হয়েছিল পঞ্চম দফায়। ফলে এবার এ ক্ষেত্রে কোনও রদবদল হয়নি। গত লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ হয়েছিল মে মাসের ৬ তারিখ। এবার সেই তারিখ দুই সপ্তাহ পিছিয়ে গিয়েছে।
পঞ্চম দফায় বাংলায় ভোটগ্রহণ হবে উত্তর ২৪ পরগনার বনগাঁ, ব্যারাকপুর, হুগলির হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ এবং হাওড়া জেলার হাওড়া ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। এর মধ্যে বনগাঁ, ব্যারাকপুর ও হুগলিতে জিতেছিল বিজেপি। তৃণমূল জিতেছিল শ্রীরামপুর, আরামবাগ, হাওড়া ও উলুবেড়িয়ায়।
ব্যারাকপুর আসনে এবার সকলেরই নজর থাকবে। কেন না, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন সিং। বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে জেতেন। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটের পর ২০২২ সালে তিনি যোগ দেন তৃণমূলে। এবার টিকিট না পেয়ে গতকাল ফের বিজেপিতে যোগদান করেছেন।
লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় এই কেন্দ্রগুলিতে ভোট হবে ২০ মে। বিজ্ঞপ্তি জারি হবে ২৬ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়া যাবে ৩ মে পর্যন্ত। স্ক্রুটিনি হবে ৪ মে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ মে। সারা দেশে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা ৪ জুন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications