Lok Sabha Election 2024: অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে বড় পদক্ষেপ কমিশনের! জমা দিতে হবে এই রিপোর্ট

Lok Sabha Election 2024: অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে মরিয়া জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দিনগুলিতে রক্তপাত যাতে না হয় সেজন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে বাংলায় ভোটের দিন ঘোষণার আগেই অন্তত ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে।

এমনকি ভোটের (Lok Sabha Election 2024) দিন ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে কমিশন। এবার থানা ভিত্তিক কমিশন রিপোর্ট (Election Commission of India) চেয়ে পাঠাল। এমনটাই কমিশন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার এবং সুপারদের এই মর্মে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশিকা পাঠিয়েছে।

Lok Sabha Election 2024

যেখানে থানা ভিত্তিক রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ভোটের দিন (Lok Sabha Election 2024) ইতিমধ্যে ঘোষণার হয়ে গিয়েছে। এই অবস্থায় কোন থানা এলাকায় কী পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার কথা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। মুখ্য নির্বাচনী অফিসারের দফতরের মাধ্যমে এই রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে। সেই মতো একটা রিপোর্ট জমা পড়ে গিয়েছে বলেও খবর।

অন্যদিকে জামিন অযোগ্য পরোয়োনা রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি পুলিশের খাতায় নাম থাকা দুস্কৃতীদের গ্রেফতার করা হয়েছে কিনা সমস্ত কিছু রিপোর্টে উল্লেখ রাখার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, গত নির্বাচনের সময় কোন কোন থানা এলাকায় কোনো হিংসার ঘটনা ঘটেছে কিনা, আর তা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও কমিশনের তরফে পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে খবর।

পাশাপাশি নাকা তল্লাশি হচ্ছে কিনা তাও পুলিশের কাছ থেকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শুধু আইনশৃঙ্খলা নয়, নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে এবার বিশেষ তৎপর জাতীয় নির্বাচন কমিশন। বলে রাখা প্রয়োজন, আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। সাত দফায় ভোট হবে দেশজুড়ে।

যদিও বেশ কিছু রাজ্যে এক কিংবা দু'দফায় ভোট হবে। তবে বাংলায় সাতদফাতেই ভোট হবে। একই সঙ্গে দুটি আসনে হবে বিধানসভা উপ নির্বাচন। ফলাফল প্রকাশ হবে ৪ জুন। ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেজন্য মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+