Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Suvendu On Nandigram: একুশের ১৯৫৬ এখন ৮২০০! নন্দীগ্রামে লিড আরও বাড়ল বিজেপির, শুভেন্দুর আবেগঘন পোস্ট

Suvendu On Nandigram: পূর্ব মেদিনীপুর জেলা যে অধিকারী-গড় লোকসভা নির্বাচনে তার প্রমাণ মিলল। এই জেলার দুটি লোকসভা কেন্দ্রই তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো।

প্রার্থী যাঁরাই থাকুন না কেন, এই দুই আসনের লড়াই হলো মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর। প্রেস্টিজ ফাইটে আরও একবার শেষ হাসি হাসলেন শান্তিকুঞ্জের মেজো ছেলেই।

Suvendu On Nandigram

নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে মামলা বিচারাধীন। শুভেন্দু অধিকারী কাঁটে কি টক্করের শেষে মমতাকে হারিয়ে দিয়েছিলেন ১৯৫৬ ভোটে। এবার তৃণমূল সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েও কাঁথি ও তমলুক আসন ধরে রাখতে পারেনি।

তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কত ভোটের মার্জিনে জয়লাভ করেছেন সেই তথ্য এখনও সরকারিভাবে জানায়নি নির্বাচন কমিশন। যদিও এই প্রতিবেদন লেখার সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ৭৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পরাজয় স্বীকার করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তমলুক লোকসভার মধ্যেই পড়ে নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্রটি। ফলে সেদিকেই ছিল সকলের নজর। দেখার ছিল, হারানো মাটি কি পুনরুদ্ধার করতে পারল তৃণমূল?

যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপি এই আসনে ১৯৫৬ ভোটে জিতেছিল, সেখানে এবারের লোকসভা নির্বাচনে লিড বেড়ে হয়েছে ৮২০০।

শুভেন্দু অধিকারী আবেগঘন পোস্টে লেখেন, আমার পাশে আরও একবার থাকার জন্য আমি নতমস্তকে নন্দীগ্রামের জনতা-জনার্দনকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ১৯৫৬ ভোটে হারিয়েছিলাম। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে ১৭টির মধ্যে ১১টি গ্রাম পঞ্চায়েতে বিজেপি জেতে। নন্দীগ্রাম ১ ও ২ নং ব্লকের ২টি পঞ্চায়েত সমিতির পরিচালন ভারও পায় বিজেপি।

শুভেন্দু জানান, আজ তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। নন্দীগ্রামের মানুষ তাঁকে ৮২০০ ভোটের লিড দিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটে হারার পর কারচুপির মিথ্যা কথা বলেছিলেন তার যে ভিত্তি নেই তা জনগণের এই রায়েই স্পষ্ট। নন্দীগ্রাম সব সময়ই ফ্যাসিস্ট শক্তিকে প্রত্যাখ্যান করেছে। নন্দীগ্রামের মানুষের থেকেই আগামী দিনে বাংলার বাকি অংশ অনুপ্রেরণা লাভ করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+