Lok Sabha Election 2024: অমিত শাহের পাশে কয়লা মাফিয়া! ছবি প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি তৃণমূলের
Lok Sabha Election 2024: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশে দাঁড়িয়ে কয়লা মাফিয়া জয়দেব খান! ছবি প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি তৃণমূল কংগ্রেসের।
গতকালই নদিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে নির্বাচনী জনসভা ও রোড শো করেন অমিত শাহ। এরপর অন্ডাল বিমানবন্দরের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে।

বালি, গরু, কয়লা পাচার নিয়ে তৃণমূল কংগ্রেসকে লাগাতার আক্রমণ করে থাকে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়লা ভাইপো বলে কটাক্ষ করে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জেলে পোরার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন।
অমিত শাহ গতকালও বাংলায় প্রচারে এসে দুর্নীতি ইস্যুতে বিঁধেছিলেন তৃণমূল কংগ্রেসকে। যদিও তাঁর এই সফর ঘিরেই শোরগোল ফেলে দেওয়া দাবি করল তৃণমূল। গতকাল প্রথমে অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া বিজেপির একটি চিঠি তৃণমূলের ফেসবুকে পোস্ট করা হয়।
সেই চিঠিতে একটি তালিকা ছিল, যাতে নাম ছিল জয়দেব খানের। অমিত শাহ বিমান ধরার আগে বিমানবন্দরে কারা হাজির থাকবেন সেই তালিকা বিজেপির তরফে দেওয়া হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষকে। ১৬ জনের সেই তালিকায় একটি তালিকা নিয়েই তুঙ্গে বিতর্ক।
.@BJP4India has effectively cultivated a minister-mafia nexus.
— All India Trinamool Congress (@AITCofficial) May 10, 2024
Tainted coal mafia Joydev Khan, previously seen with BJP's Union Minister @JoshiPralhad, now appears on the departure list of HM @AmitShah.
Hardly surprising that the State BJP leadership is actively involved in… pic.twitter.com/XxBAFLQusQ
ওই পোস্টে তৃণমূলের তরফে লেখা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্ডাল বিমানবন্দরে ছাড়তে যাবেন কে? কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খান! ক্রোনোলজিটা এবার স্পষ্ট হলো! স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে এহেন খাতির না থাকলে কি বিএসএফকে 'ম্যানেজ' করে পাচার চালানো যায়?
এরপর রাত ১১টা ১১ মিনিটে তৃণমূলের এক্স হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করা হয়। যার একটি ওই চিঠি, যেখানে জয়দেব খানের নাম আলাদা করে চিহ্নিত করা। আরেকটি ছবিতে অমিত শাহ-র ঠিক পাশে সাদা জামা পরিহিত ব্যক্তিই কয়লা মাফিয়া জয়দেব খান বলে দাবি তৃণমূলের।
বিজেপিকে নিশানা করে এই পোস্টে লেখা হয়েছে, বিজেপির সৌজন্যে দারুণভাবে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে 'মিনিস্টার-মাফিয়া নেক্সাস'। কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খানকে আগে দেখা গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে। এবার বিমান ধরার আগে অমিত শাহ-র সঙ্গেও তাঁকে দেখা গেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদের হাত মাথায় থাকায় রাজ্য বিজেপি নেতারা যে সক্রিয়ভাবে কয়লা পাচারের সঙ্গে যুক্ত তা অবাক করার মতো বলেও উল্লেখ করেছে তৃণমূল।
We've been saying that the MHA-controlled Central Forces actively facilitate and enable coal smuggling, bagging the proceeds and splitting it with the BJP higher-ups.
— All India Trinamool Congress (@AITCofficial) May 11, 2024
Here's proof of that – HM @AmitShah accepting flowers from tainted coal mafia Joydev Khan.
Will the Central… pic.twitter.com/JgcsIJFUPx
সন্দেশখালির ভিডিও থেকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। একের পর এক ঘটনায় তৃণমূল নিশানা করে চলেছে বিজেপিকে। বাড়াতে চাইছে অস্বস্তি। তারই মধ্যে এই ছবি নির্বাচনী আবহে এক নয়া মাত্রা যোগ করল। বিশেষ করে চতুর্থ দফার নির্বাচনের ঠিক আগে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications