পাছে নম্বর কমে যায়, পুলিশ তৃণমূলের দলদাস! ফের বেলাগাম তোপ সাংসদ লকেটের

হুগলির তেলেনিপাড়ার ঘটনা নিয়ে ফের পুলিশকে বেলাগাম নিশানা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর সাফ অভিযোগ, পুলিশ তৃণমূলের কথা অনুযায়ী কাজ করছে।

হুগলির তেলেনিপাড়ার ঘটনা নিয়ে ফের পুলিশকে বেলাগাম নিশানা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর সাফ অভিযোগ, পুলিশ তৃণমূলের কথা অনুযায়ী কাজ করছে। পুলিশ দলদাসে পরিণত হয়ে কাজ করছে। তাই তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। নবান্ন থেকে যা বলা হচ্ছে, সেইমতো কাজ করছে পুলিশ।

পাছে নম্বর কমে যায়, পুলিশ তৃণমূলের দলদাস! বেলাগাম তোপ লকেটের

লকেটের অভিযোগ, পুলিশ কমিশনার বিধায়কের সঙ্গে দেখা করতে পারেন. কিন্তু পাঁচ মিনিটের জন্য তাঁর সঙ্গে দেখা করতে পারেন না। কেন এমন হবে। তিনি তৃণমূল আর আমি বিজেপি বলে। এটা একটা গণতান্রিদেক রাজ্যে চলতে পারে না। অথত বারবার সেই ঘটনাই ঘটছে।

লকেট বলেন, এখন তো ১৪৪ ধারা উঠে গিয়েছে এখন কেন আমি ঢুকতে পারব না এলাকায়। কেন এখন আমার সংসদীয় এলাকায় মানুষজনের সঙ্গে কথা বলতে পারব না। সোমবার থেকে ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি, অথচ আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা সভ্য দেশে হয় না।

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, হুগলির তেলেনিপাড়ায় করোনার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও যা ঘটেছে, তা চলতে পারে না। একই ঘটনা ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়া, কলকাতার মেটিয়াব্রুজ, রাজরহাটের মতো জায়গাগুলিতে। আমি এই মর্মে সম্যক জানিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

লকেটের আরও অভিযোগ, দোষীরা ঘউরে বেড়াচ্ছে, পুলিশ নিরীহদের গ্রেফতার করেছে। একজন বিকলাঙ্গ মানুষকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজন শিক্ষককে। পুলিশ তৃণমূলের কথায় কাজ করছে। সমস্ত দোষীদের শাস্তি দিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি।

এদিন টিকিয়াপাড়ার ঘটনা তুলে ধরেও বিজেপিকে একহাত নেন। তাঁর অভিযোগ, যাঁরা পুলিশকে লাথি মারছে, তাঁদের বাড়িতেই রেশন দিয়ে আসছে পুলিশ। তাঁদের সঙ্গে নিয়ে শান্তিমিচিল করা হচ্ছে। তারপর ঘটল তেলেনিপাড়ার ঘটনা। এই ঘটনায় মাস্টারমাইন্ডকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কারা দোষী, তা জানতে সিবিআই তদন্তের দাবি করেন লকেট।

এর আগে লকেট অভিযোগ করেছিলেন, একটা সম্প্রদায়কে প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে নিশানায় তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই একটা সম্প্রদায়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। ওঁদের জন্য ছাড়ের বন্দোবস্ত করে রেখেছে সরকার ও তার পুলিশ। তাই আর এই অবস্থা বাংলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+