শুধু তিনি এলেন না বিজেপির সংবর্ধনা মঞ্চে, ফের দলবদলের জল্পনায় জনপ্রিয় সাংসদ
বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভার আয়োজন হয়েছিল। সেই সংবর্ধনা মঞ্চে বিজেপির রাজ্যস্তররে শীর্ষ নেতা-নেত্রীরা সবাই এলেও শুধু এলেন না একজন।
বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভার আয়োজন হয়েছিল। সেই সংবর্ধনা মঞ্চে বিজেপির রাজ্যস্তররে শীর্ষ নেতা-নেত্রীরা সবাই এলেও শুধু এলেন না একজন। যাঁকে নিয়ে সম্প্রতি জল্পনার পারদ চড়েছে, তৃণমূলে যোগদানের গুঞ্জন উঠেছে, তিনিই নেই। স্বভাবতই ফের একবার জল্পনার পারদ চড়ল বিজেপির জনপ্রিয় এই সাংসদকে নিয়ে।

বিজেপি থেকে একটূ দূরে দূরে একুশে হারের পর থেকেই
বলার অপেক্ষা রাখে না তিনি লকেট চট্টোপাধ্যায়। বিজেপিতে গিয়ে তিনি রাজ্য রাজনীতিতে এক ডাকসাইটে রাজনীতিক হয়ে উঠেছে অভিনেত্রী থেকে। তিনি বিজেপির মহিলরা মোর্চার সভানেত্রী থেকে সাংসদ হয়েছেন, তারপর তিনি বর্তমান রাজ্যের সাধারণ সম্পাদক। এবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে হারের পর থেকেই লকেট চট্টোপাধ্যায়ও যেন বিজেপি থেকে একটূ দূরে দূরে।

লকেটের এই গরহাজিরা ফের একবার ভাবিয়ে তুলেছে
ফলে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে তাঁকে নিয়ে। সম্প্রতি তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে লকেটের একপ্রকার টুইট-যুদ্ধ হয়েছে। পরে লকেটকে বিবৃতিও দিতে হয়েছে যে তিনি বিজেপি ছাড়ছেন না। কিংবা তৃণমূলেও যাচ্ছেন না। কিন্তু তাঁর পরেও লকেটের এই গরহাজিরা ফের একবার ভাবিয়ে তুলেছে রাজনৈতিক মহলকে।

নতুন রাজ্য সভাপতির সংবর্ধনায় তাহলে কেন এলেন না?
বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদানের পর থেকেই বেশি করে লকেট নামটা নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে। লকেট তো সাফ জানিয়ে দিয়েছেন অযথা তাঁর নামে গুঞ্জন ছড়ানো হচ্ছে। তিনি বিজেপিতে ভালো আছেন ভিনরাজ্য উত্তরাখণ্ডে সহ-পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন রাজ্য সভাপতির সংবর্ধনায় তাহলে লকেট কেন এলেন না?

শুধু লকেট চট্টোপাধ্যায় ছিলেন না সংবর্ধনায়
এদিন সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অসীম ঘোষরা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের সমস্ত বিজেপি বিধায়ক, সাংসদ প্রথম সারিরে নেতানেত্রীরা। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন না শুধু লকেট চট্টোপাধ্যায়।

লকেট তাঁর গরহাজির থাকার যথার্থ কারণ দর্শেছেন
তবে রাজনৈতিক মহলের একাংশ যা ব্যাখ্যাই দিক বা যে জল্পনাই করুক না কেন লকেট তাঁর গরহাজির থাকার যথার্থ কারণ দর্শেছেন। লকেট জানান, দিল্লিতে দলের কাজে ব্যস্ত ছিলেন তিনি। তাই কলকাতায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যেতে পারেননি। যাঁরা জল্পনা রটাচ্ছেন, তাঁরাই বলতে পারবেন কেন এটা করছেন। লকেট বলেন, ক-দিন আগেই তো সুকান্তর সঙ্গে দেখা হল দিল্লিতে।

কোনও জল্পনার অবকাশ নেই, বোঝালেন লকেট
সুকান্ত রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার দিল্লি এসেছিল। মঙ্গলবার ওঁর দিল্লির বাড়িতে গিয়েছিলাম। অভিনন্দন জানিয়ে এলাম। সংবর্ধনা অনুষ্ঠান নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে। তাঁকে বলেছিলাম, উত্তরাখণ্ড নিয়ে ব্যস্ত থাকায় কলকাতায় থাকছি না। লকেট তাঁর কথায় বুঝিয়ে দিয়েছেন কোনও জল্পনার অবকাশ নেই। পুরোটাই তৈরি করা হচ্ছে।

তারকা প্রচারকের তালিকায় থেকেও প্রচারে ছিলেন না লকেট
উল্লেখ্য, এর আগে লকেট চট্টোপাধ্যায়ের নাম ভবানীপুরে তারকা প্রচারকের তালিকায় থাকা সত্ত্বেও তিন প্রচারে যাননি একটি দিনও। তা নিয়ে টুইটে তাৎপর্যপূর্ণ বার্তা দেন কুণাল ঘোষ। তার পাল্টা জবাবও দেন লকেট। শেষে লকেট বিবৃতি দিয়ে জানান, তাঁকে নিয়ে নিছক রটনা করা হচ্ছে। তিনি বিজেপিতে খুব ভালো আছেন। মন দিয়ে কাজ করছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications