তৃণমূল নেতার বাড়িতে মধুচক্রের আসর! মেদিনীপুরে চাঞ্চল্য
তৃণমূল নেতার বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের খেজুরির হেঁড়িয়ার কৃষ্ণনগর এলাকার।
তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের খেজুরির হেঁড়িয়ার কৃষ্ণনগর এলাকার। সূত্রের খবর অনুযায়ী, বাড়িতে মধুচক্রের খবর জানাজানি হওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ দেখান। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা মঙ্গল মাইতিকে বাড়িতে পাওয়া যায়নি।

সূত্রের খবর অনুযায়ী, স্থানীয়দের একাংশের অভিযোগ দীর্ঘদিন ধরে বাড়িতে মধুচক্র চালানো হলেও, ঘটনাটি সম্প্রতি জানাজানি হয়েছে। এরইমধ্যে স্থানীয় এক মহিলা প্রতিবাদ জানালে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এদিন সকালে স্থানীয়দের একাংশ ওই নেতার বাড়িতে হানা দেয় বলে জানা গিয়েছে। তাঁদের দাবি, বাড়ির মধ্যে এক যুবক ও যুবতীকে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া যায়। যুবক পালিয়ে যেতে সক্ষম হলেও, যুবতীকে ধরে ফেলেন স্থানীয়রা।
উত্তেজনার খবর পাওয়ার পরেই এলাকায় যায় স্থানীয় থানার পুলিশ।












Click it and Unblock the Notifications