Local Train Blockade: পরপর ২ দিন, অবরোধে শিয়ালদহ দক্ষিণে বিপর্যস্ত ট্রেন চলাচল; মহিলা কামরা বাড়ানোয় অসন্তোষ
Local Train Blockade: বুধবারের পর ফের বৃহস্পতিবার। শিয়ালদহ দক্ষিণ শাখায় ফের ব্যাহত ট্রেন চলাচল। লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরুষ যাত্রীদের একাংশ। বারুইপুর ও ডায়মন্ড হারবার শাখায় উত্তর রাধানগর হল্ট স্টেশনে এদিন সকাল অবরোধ করেন নিত্যযাত্রীরা। যার জেরে অফিস টাইমে চরম ভোগান্তির শিকার হলেন বাকি যাত্রীরা।
এদিন সকাল ৬টা বেজে ৫২ মিনিট থেকে ডায়মন্ড হারবার স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। বারুইপুর ও ডায়মন্ড হারবারের মাঝে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। আপ ও ডাউন উভয় লাইনের ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। মগরাহাট, হোটর, বারুইপুর জংশনে আটকে রয়েছে ট্রেন। সোনারপুর জংশন স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ট্রেন দেরিতে চলার ঘোষণা করা হয়। ব্যস্ত সময়ে বেরিয়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা।

বারবার কেন রেল অবরোধ? মূলত যাত্রীদের অভিযোগ, লোকাল ট্রেনগুলিতে এতদিন দুই প্রান্তে দ্বিতীয় কোচগুলি মহিলা কামরা থাকত। রেলের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে ভেন্ডর কোচের সঙ্গে যুক্ত বাড়তি জেনারেল কামরাকেও লেডিস কামরা করে দেওয়া হয়েছে। যার ফলে জেনারেল কামরার সংখ্যা কমে গিয়েছে। এভাবে মহিলা কামরা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন পুরুষ যাত্রীরা।
অবরোধকারীদের আরও অভিযোগ, জেনারেল কামরা কমে যাওয়ায় বাকি কোচগুলিতে অত্যধিক ভিড়ের জেরে দমবন্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অফিস টাইমে অনেকে ভিড়ের জেরে ট্রেনই ধরতে পারছেন না। যখন তখন দুর্ঘটনাও ঘটে যেতে পারে। বাধ্য হয়ে অনেকেই লেডিস কামরায় উঠে পড়ছেন। তাদের আবার টিকিট পরীক্ষকের হাতে পড়ে জরিমানা গুনতে হচ্ছে। এমতাবস্থায় পুরুষ যাত্রীদের দাবি, প্রয়োজনে কোচের সংখ্যা বাড়ানো হোক। কিন্তু এভাবে সাধারণ যাত্রীদের আখেরে অসুবিধাই হচ্ছে।
বুধবারও দক্ষিণ বারাসত, মথুরাপুর রোড, শাসন রোড, গোচরণ ও জয়নগর স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। লক্ষ্মীকান্তপুর নামখানা শাখায় স্টেশনে স্টেশনে আটকে পড়ে ট্রেন। অবরোধের জেরে নাজেহাল অবস্থ হয় কলকাতামুখী অফিস যাত্রীদের। ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও জয়নগর থানার পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা পর ওঠে অবরোধ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications