পাহাড়ে নিষিদ্ধ ইন্টারনেট, নেপাল-ভূটান-এর লিঙ্কই হাতিয়ার মোর্চার
দার্জিলিং-এ ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন। নেপাল ও ভূটান সীমান্ত খুব কাছে হওয়ায় সহজেই সাধারণ মানুষ থেকে মোর্চা সমর্থক পৌঁছে যাচ্ছেন সীমান্তে। অবাধে চলছে প্রতিবেশীর সিম
গোর্খাল্যান্ড আন্দোলনের মোকাবিলায় জুনের ১৯ তারিখ থেকে পাহাড়ে ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য় সরকার। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী থেকে সব পেশার মানুষ। মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন তারা। সঙ্গে সঙ্গে দার্জিলিং-এর অবস্থানগত কারণে এই সিদ্ধান্ত কতটা কার্যকরী তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সব মহলেই।[আরও পড়ুন:রেডিওর গোপন সংকেত ভেঙে গুরুংদের অভিসন্ধি জানার চেষ্টায় পুলিশ]
দার্জিলিং-এর তিন দিকে তিন প্রতিবেশী রাষ্ট্র, নেপাল, ভূটান এবং বাংলাদেশ। বিশেষ করে নেপাল এবং ভূটান থেকে আন্দোলনের সমর্থনে সাহায্য পাচ্ছে গোর্খাল্যান্ড সমর্থনকারীরা। বিশেষ করে ইন্টারনেট ব্যবহারের জন্য নেপাল কিংবা ভূটানের সিমেও ব্যবহার চলছে। কয়েক কিলোমিটারের মধ্যে সীমান্ত হওয়ায় স্থানীয় মানুষ প্রতিবেশী দেশের পরিষেবার ওপরই নির্ভরশীল হয়ে পড়েছেন। প্রত্যেক দিনই প্রায় সব পেশার মানুষ পায়ে হেঁটেই পৌঁছে যাচ্ছেন সীমান্তে।[আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় পাহাড় আন্দোলনের সমর্থনে জোর প্রচার, কী পদক্ষেপ নিচ্ছে রাজ্য]


মিরিকের এক বাসিন্দা বলছেন, প্রথমে মনে হয়েছিল ২ থেকে ৩ দিনের ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কিন্ত যখন তা আরও বাড়ানো হয় তখন মানুষ অধৈর্য্য হয়ে পড়েন। ইন্টারনেট ব্য়বহার করতে ৩ থেকে ৪ কিমি পথ হেঁটে নেপালের ইন্টারনেট পরিষেবা ব্যবহারের দিকেই ঝুঁকে পড়ছেন তারা।

অন্যদিকে, কালিম্পং-এর পারেনের বাসিন্দারা জলঢাকা নদীর ব্রিজ পেরিয়ে সহজেই ভূটানের ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারছেন। সীমান্তের এসএসবি জওয়ানরা সব জানেন বলেই জানাচ্ছেন তারা।
ইন্টারনেট থেকে টেলিভিশন চ্যানেল, সবই নিষেধাজ্ঞার আওতায় থাকায় বিপাকে সাধারণ মানুষ। যারা এখনও আন্দোলনে অংশ নেননি তারাও আন্দোলনের আপডেট পেতে পৌঁছে যাচ্ছেন নেপাল কিংবা ভূটান সীমান্তে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications