শিলিগুড়ি শহরে চিতাবাঘের হানা, জেনে নিন বিস্তারিত

শিলিগুড়ি শহরে চিতাবাঘের হানা। বুধবার রাত সাড়ে নটা নাগাদ চিতাবাগটিকে শিলিগুড়ি শহরের সেবক রোড এলাকার একটি শপিং মলের কাছে ঘুরতে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা।

শিলিগুড়ি শহরে চিতাবাঘের হানা। বুধবার রাত সাড়ে নটা নাগাদ চিতাবাগটিকে শিলিগুড়ি শহরের সেবক রোড এলাকার একটি শপিং মলের কাছে ঘুরতে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিএফও ও অন্য বনকর্মীরা। তাঁরা জাল দিয়ে ঘিরে ফেলেন গোটা এলাকা। যদিও চিতাবাঘটিকে এখনও ধরা যায়নি।

শিলিগুড়ি শহরে চিতাবাঘের হানা, জেনে নিন বিস্তারিত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানুষ দেখে ঘাবড়ে যায় চিতাবাঘটি। সেটি শপিং মলের পাশে একটি গুদামের ছাদে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে। রাতেই সার্চ লাইটের সাহায্যে খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হন বনকর্মীরা। পাশেই রয়েছে ভক্তিনগর থানা। সেখানকার পুলিশকর্মীরা মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেন। ধরা গেলে বাঘটিয়কে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, পথ ভুলেই বাঘটি লোকালয়ে ঢুকে পড়েছে।

এর আগেও অবশ্য শিলিগুড়িতে চিতাবাঘ হানা দিয়েছিল। শিমূলবাড়ি চা বাগানে চিতাবাঘের উপদ্রব হয়েছিল। কয়েক বছর আগে হাকিম পাড়ায় একটি বাড়িতে চিতাবাঘ ঢুকে পড়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+