Weather Update: আবহাওয়ার বড় পরিবর্তন, ফের আর্দ্রতাজনিত অস্বস্তি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে

Weather Update: আবহাওয়ার বড় পরিবর্তন, ফের আর্দ্রতাজনিত অস্বস্তি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে

কালবৈশাখীর (kalbaishakhi) রেশ কাটতেই ফের আগের পরিস্থিতি। আর্দ্রতা (humidity) এবং অস্বস্তির (discomfort) আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর। যেভাবে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা হয়নি। যার ফলে ফের বৃষ্টির জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গের একটা বড় অংশের বাসিন্দাদের। তবে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি (rain) চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের ৫ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ এপ্রিল রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃষ্টি পেতে পারে। পরবর্তী দুদিনে তাপমাত্রা পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ এপ্রিল রবিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৫ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতায় কেমন থাকতে চলেছে আবহাওয়া

কলকাতায় কেমন থাকতে চলেছে আবহাওয়া

আবহাওয়া দফতর জানিয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৮%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.৯
বহরমপুর ২৫
বাঁকুড়া ২৬.৫
বর্ধমান ২৪.৬
কোচবিহার ২৩.৪
দার্জিলিং ১২
দিঘা ২৬.৮
কলকাতা ২৭.৫
মালদহ ২৩.৭
শিলিগুড়ি ২৪.১
শ্রীনিকেতন ২৫.৮

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৯.৫)
বহরমপুর (৩৫.৪)
বাঁকুড়া (৪০.১)
বর্ধমান (৩৭.৮)
কোচবিহার ( ২৮ )
দার্জিলিং ( ২০.৬)
দিঘা ( ৩৪.৮)
কলকাতা ( ৩৬.৫)
মালদহ (৩৪.৪)
শিলিগুড়ি (৩১.৪)
শ্রীনিকেতন ( ৩৮.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+