১৩ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে

বিকেল ৪ টে : সাহারা কর্তার সঙ্গে ছবি থাকায় গ্রেফতার করা হবে প্রধানমন্ত্রীকে? ফের 'বাম্বু' মুখ্যমন্ত্রীর। (বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে)
দুপুর ৩ টে ২০ মিনিট : আলিপুর আদালতের সামনের রাস্তায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ। মদন মিত্রকে নিয়ে যেতে বাধা দেওয়া হয়। মদন মিত্রকে আদালতে নিয়ে যাওয়ার পথে বিশৃঙ্খলা। পুষ্পবর্ষণে ধৃত পরিবহণ মন্ত্রীকে অভিনন্দন তৃণমূল কর্মীদের।
দুপুর ৩ টে ২ মিনিট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়কে জেরার দাবিতে শহরের রাস্তায় বামেরা। লেনিন সরণী থেকে মিছিল।
দুপুর ২ টো ৫০ মিনিট : সিবিআই, সিবিআই-এর কাজ করছে, তাতে কে খুশী হল কে অখুশী তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথাব্যাথা নেই। জানালেন সিবিআই ডিরেক্টর অনিল সিনহা।
দুপুর ২ টো ৫০ মিনিট : গোষ্ঠপালের পাদদেশে তৃণমূলের অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়।
দুপুর ২ টো ১৫ মিনিট : আজও ২ ঘন্টা জেরা করা হয় মদন মিত্রকে। সূত্রের খবর জেরায় ভেঙে পড়েন মদন মিত্র। তদন্তকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মদন।
দুপুর ২ টো : অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্ট ম্যাচ হারল ভারত।
দুপুর ১ টা ১৫ মিনিট : রাজ্যজুড়ে চলছে তৃণমূলের বিক্ষোভ মিছিল। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। বারাসতে ডাক বাংলো মোড়, কোনা এক্সপ্রেস ওয়েতে বিক্ষোভ। বর্ধমানেও একই কর্মসূচি।
সকাল ১১ টা ৪৫ মিনিট : বন্ধ হল বাগডোগরা বিমানবন্দর।
সকাল ১০ টা ১১ মিনিট : আইএসআইএস এর টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করার অভিযোগে বেঙ্গালুরুর এক এক্সিকিউটিভকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্তের দাবি, কোনও অন্যায় কাজ সে করেনি।
সকাল ১০ টা : আজ আলিপুর আদালতে তোলা হবে পরবিহন মন্ত্রী মদন মিত্রকে।












Click it and Unblock the Notifications