১৬ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত মদন মিত্রের

সূত্রের খবর অনুযায়ী, মদন মিত্রের সাতদিনের হেফাজতের আর্জি জানিয়েছিল সিবিআই। কিন্তু পরিবহণ মন্ত্রীর ক্ষেত্রে ৪ দিনের হেফাজতের নির্দেশ দেয় আদালত। মদন মিত্রকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে মনে করবে তদন্তকারি অফিসাররা।
আরও পড়ুন : মদনের সমর্থনে তৃণমূলের বিক্ষোভ-মিছিলে বিশৃঙ্খলা, মিডিয়াকে আক্রমণ, নাজেহাল সাধারণ মানুষ
একাধিকবার জেরা এড়ানোর পরে শুক্রবার সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর মুখোমুখি হন মদনবাবু। সিবিআই সূত্রের খবর, এদিন প্রথম দফায় অনেক প্রশ্নই এড়িয়ে যান মদনবাবু। এমনকী প্রমাণ দেখানোর পরও তা অস্বীকার করেন। এরপর দ্বিতীয় দফার জেরায় ফের তাঁকে একই প্রশ্ন করা হলে তিনি আবারও জানিয়ে দেন সেই সব প্রশ্নের উত্তর তিনি দেবেন না। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।
আজ শনিবার সকালে ফের প্রায় ঘন্টা দেড়েক জেরা করা হয় মদনবাবুকে। গতকাল যে সব প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন তিনি এদিন ফের সেই একই প্রশ্ন করা হয় তাঁকে। সিবিআই সূত্রের খবর, জেরা মুখে পড়ে একাধিকবার ভেঙে পড়েন মন্ত্রী। গতকালে অনেক না দেওয়া উত্তরই আজ দিয়েছেন তিনি। জানিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করলে চাপের মুখে তিনি অনেক কিছুই বলবেন বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা।












Click it and Unblock the Notifications