শিশিরের সম্পত্তি বৃদ্ধি বিষয়ে মোদী, শাহ ও এজেন্সিকে চিঠি কুণালের

শিশির অধিকারীর সম্পত্তি বাড়ল কীভাবে? সেই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সেই নিয়ে রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন ছেলে শুভেন্দু অধিকারী। যদিও কুণাল তাতে দমে যাওয়ার পাত্র নয়। এই ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হয়েছেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ এই বিষয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ইডি ও সিবিআইয়ের কাছেও এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে এই চিঠির ছবি প্রকাশ করেছেন। এই বিষয়ে একটি লেখাও দিয়েছেন তৃণমূল মুখপাত্র।

Kunal Ghosh

কাঁথির সাংসদ পদে আছেন শিশির অধিকারী। তিনি কাগজে-কলমে এখনও তৃণমূল সাংসদ। শুভেন্দু অধিকারী দলবদল করে বিজেপি যান। সেই দলবদলের পর থেকেই শিশিরের সঙ্গে তৃণমূলের দূরত্ব বেড়েছে। শুভেন্দু এখন রাজ্যের বিরোধী দলনেতা। শিশির অধিকারীর সঙ্গে তৃণমূলের প্রকাশ্য বিরোধিতা রয়েছে।

এই অবস্থায় কুণাল ঘোষ শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কাঁথির সাংসদ শিশির অধিকারী নির্বাচন কমিশনকে ঘোষণাপত্র দিয়েছিলেন। সেই ঘোষণাপত্র তুলে ধরেছেন কুণাল। কুণাল এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "কীভাবে ১০ লাখ থেকে ১০ কোটি? আবার ১০ কোটি থেকে ৩ কোটি? এ কি ম্যাজিক?"

অর্থাৎ কুণালের দাবি, ২০০৯ সালে শিশির অধিকারী হলফনামায় সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন ১০ লক্ষ। কেন্দ্রের মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর দফতরকে ২০১২ সালে তথ্য দেন শিশির। সম্পত্তির পরিমাণ বলা হয় ১০ কোটি! ২০১৯ সালে জাতীয় নির্বাচন কমিশনের সম্পত্তির পরিমাণ জানানো হয়। তখন শিশিরবাবুর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকা!

১০ লক্ষ মাত্র তিন বছরের মধ্যে কীভাবে ১০ কোটি হয়! আবার সেই ১০ কোটি কীভাবে কমে ৩ কোটি হল? প্রশ্ন তুলেছেন কুণাল। এবার এই বিষয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে চিঠি দিলেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে চিঠির ছবি দিয়ে কুণাল প্রসঙ্গ লিখেছেন।

তাঁর লেখার বয়ান অনুসারে, সারদা কর্তা সুদীপ্ত সেন নিজে অভিযোগ করেছেন ২০১১-১২ সালে কাঁথির অধিকারীরা ব্ল্যাকমেল করেছিলেন। বিপুল পরিমাণ অর্থ সুদীপ্ত সেনকে দিতে হয়েছিল। ওই একই সময়ে ১০ কোটি টাকা ছিল সাংসদ শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ।

সেজন্য কুণাল ঘোষ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি দিয়েছেন। সিবিআই ও ইডির ডিরেক্টরকেও চিঠি দেওয়া হয়েছে। সারদা মামলার অধীনে এই বিষয়ের তদন্তের আর্জি জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+