শতরূপকে নিয়ে 'অশালীন' পোস্ট কুণালের? পাল্টা কী বললেন সিপিএম নেতা
কুণাল ঘোষ নামের সঙ্গেই যেন এখন বিতর্ক জড়িয়ে আছে। শতরূপ ঘোষের সঙ্গে কুণাল ঘোষের রাজনৈতিক বিবাদ সব সময় প্রকট। এবার শতরূপ ঘোষকে নিয়ে ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করলেন কুণাল ঘোষ?
দীর্ঘ সময় ধরেই তৃণমূল নেতা কুণাল ঘোষ বিতর্কের উদ্রেক করেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সিপিএম নেতা মহম্মদ সেলিম থেকে শতরূপ ঘোষ... কুণাল বেনজির আক্রমণ করেন অন্যদের। তাই নিয়ে জোর বিতর্ক দানা বাঁধ। কুণাল ঘোষকেও এখন আর খোলামেলা আক্রমণে রেওয়াত করে না সিপিএম ও বিজেপি নেতৃত্ব।

আরজি কর ঘটনায় বিরোধীদের নিশানা করে থাকছেন কুণাল ঘোষ। একাধিক ফোন কল রেকর্ডও তিনি সামনে আনছেন। তাই নিয়ে বিতর্কও কম দানা বাঁধছে না৷ সেই প্রেক্ষিতে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত গ্রেফতারও হয়েছেন।
এবার নতুন বিতর্ক শুরু হয়৷ কুণাল ঘোষ সিপিএম নেতা শতরূপ ঘোষ সম্পর্কে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন৷ তার পাল্টা দিয়েছেন শতরূপও। কুণাল একটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কুণালের হাতে রয়েছে একটি ছোট জীবন্ত ইঁদুর।
অতি সম্প্রতি কুণাল ঘোষ টালা এলাকায় গ্যালিফ স্ট্রিটের পশুপাখির হাটে গিয়েছিলেন। সেখানেই এই ছবি তিনি তুলেছিলেন। কিন্তু এবার সেই ছবির ক্যাপশন দিয়েই গোল বাঁধালেন তিনি৷ ক্যাপশনে কুণাল লিখেছেন, নাম রাখছি শতরূপ। আর এই নিয়েই বিতর্ক ছড়িয়েছে।
শতরূপ সেই ছবির ইঙ্গিতকে গ্রহণ করেছেন। পাল্টা মন্তব্যও করেছেন। সেই ছবির স্ক্রিনশট নিয়েছেন শতরূপ ঘোষ। পাল্টা সিপিএম নেতা লিখেছেন, " ধন্যবাদ কুণালদা। মুক্ত ইঁদুরটির নাম শতরূপ রাখার জন্য। কৃতজ্ঞতাস্বরূপ পাশের জেলবন্দি খরগোশটার নাম রাখলাম কুণাল ঘোষ।" দুজনের এই তু তু ম্যায় ম্যায় ঘটনায় দুই দলের কর্মী - সমর্থক, অনুগ্রাহীরাও নেমে পড়েন। দু'জনকেই আক্রমণ পাল্টা আক্রমণ করা হয়।
কুণাল ঘোষ অনেক ক্ষেত্রেই 'অশালীন' আক্রমণ করেন। এমন মনে করেন বিরোধীরা৷ আরও একটি বিতর্ক উসকে দিলেন কুণাল।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications