RG কর হাসপাতাল কাণ্ডের কোন তথ্য জমা দিতে চান, গোলাপী ফাইল নিয়ে CBI দফতরে কুণাল ঘোষ
আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে কিছু চিকিৎসকের বক্তব্য জানাতে সিবিআই দফতরে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সিজিও কমপ্লেক্সে একটি গোলাপী ফাইল নিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে। সেই ফাইলে কিছু চিকিৎসকদের বক্তব্য রয়েছে এই ঘটনা নিয়ে। সাংবাদিকদের এমনই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা।
হঠাৎ করে কুণাল ঘোষের কাছে কি এমন কথা জানালেন জুনিয়র ডাক্তাররা যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত শুরুর পরে কলকাতা পুলিশকে সেই তথ্য না দিয়ে কেন সরাসরি সিবিআই দফতরে সেই তথ্য জমা দিতে চলে এলেন তিনি। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের কুণাল ঘোষ জানিয়েছেন, তদন্ত যেহেতু এখন সিবিআইয়ের হাতে এসেছে সেকারণে জুনিয়র ডাক্তারদের কিছু বক্তব্য তিনি তদন্তকারীদের হাতে তুলে দিতে এসেছেন।

কুণাল ঘোষ জানিয়েছেন, পুলিশকে তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু তদন্ত যেহেতু সিবিআই করছে তাই সেটা পুলিশ জানিয়ে দেয় যেন সরাসরি গিয়ে সিবিআইয়ের হাতে সেই তথ্য দিয়ে আসেন তিনি। কারণ পুলিশের পক্ষে এখন সিবিআই দফতরে গিয়ে সেই সব তথ্য দেওয়া সম্ভব নয় বলেই তিনি নিজে এসেছেন সেই সব তথ্য দিতে।
কুণাল ঘোষের হঠাৎ করে সিবিআইয়ের দফতরে জুনিয়র ডাক্তারদের কোন বক্তব্য তিনি জানাতে এলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরে দলীয় সাংসদ সুখেন্দু শেখর রায় যখন আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন তখন পাল্টা সুখেন্দু শেখরকে নিশানা করেছিলেন কুণাল ঘোষ।
প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেস সাংসদ প্রথম দিন থেকেই আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছিল। মেয়েদের রাত দখলের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন তিনি। নিজেও বিকেল ৫টা থেকে রাত আটটা পর্যন্ত অবস্থান আন্দোলন করেছিলেন। তারপরে আবার এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই সঙ্গে বিনীত গোয়েলেরে গ্রেফতারি দাবি করেছিলেন তিনি। তারপরেই প্রকাশ্যে সুখেন্দু শেখরের মন্তব্যের সমালোচনা করেন কুণাল ঘোষ। এবং তিনি সাংসদের মন্তব্যের কডা সমালোচনা করে বলেছিলেন এই ধরনের কথা আশা করা যায় না একজন সাংসদের কাছ থেকে।












Click it and Unblock the Notifications