সমালোচনাতেও থামলেন না! অরিজিতের 'আর কবে' গানের প্যারোডি করলেন কুণাল ঘোষ?
কিছুতেই থামছেন না কুণাল ঘোষ। গায়ক অরিজিৎ সিংকে সদ্য ঘুরিয়ে কটাক্ষ করেছিলেন এই তৃণমূল নেতা। তারপর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছিল। এবার গান করলেন কুণাল ঘোষ। আরজি কর কাণ্ডে গান তৈরি করেছেন অরিজিৎ সিং। কেন হিন্দিতে, বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিবাদের গান হয় না? তাই নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল।
এবার নিজেই গান গেয়ে ফেললেন কুণাল ঘোষ। যে সে গান নয়। প্যারোডি সং? তাও আবার অরিজিৎ সিং - এর 'আর কবে' গানটির? তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। তিনি যে কোনও ভাবেই নিজের ভাবনা থেকে সরছেন না। আরও একবার সে কথাই কি বুঝিয়ে দিলেন কুণাল ঘোষ?

অরিজিৎ সিং আর কবে গানটি তৈরি করেছিলেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই গান রচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই গান ভাইরাল হয়৷ মানুষ কবে প্রতিবাদী হবে। মানুষ শিরদাঁড়া সোজা করে কবে সত্যের মুখোমুখি হবে? সেই প্রসঙ্গ অরিজিৎ সিং গানের মধ্যে ব্যবহার করেছেন।
সেই গানের প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ। তবে ঘুরিয়ে শিল্পী অরিজিৎ সিং সম্পর্কে খোঁচাও দিয়েছেন তিনি৷ তারপর গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গিয়েছে। বিভিন্ন মহল থেকে কুণাল ঘোষ সম্পর্কে কটুক্তি করা হয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ সহ অন্যান্যরা কুণাল ঘোষ সম্পর্কে কটাক্ষ করেছেন। অরিজিৎ সিং সম্পর্কে কুণাল ঘোষের এই বক্তব্য মেনে নিতে পারেনি তরুণদের একটা অংশ। নেট দুনিয়ায় কুণাল ঘোষকে যথেষ্ট কটাক্ষ করা হয়।
তবে দমে যাওয়ার পাত্র নন কুণাল ঘোষ। আরও একবার সেই কথা যেন বুঝিয়ে দিলেন। তিনি এবার নিজেই গান তৈরি করেছেন। 'আর কবে' গানটির প্যারোডি তিনি লিখেছেন? এই গানের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়৷ পেশাগত গায়কদের মতো বিচার করতে যেন না যাওয়া হয়। তিনি গায়ক নন। সামান্য লেখালেখি করেন। এ কথা গানের শুরুতে বলেছেন কুণাল।
গানের নাম দেওয়া হয়েছে 'এই দাবানল ছড়িয়ে পড়ুক'। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের কাছে বিচার চাইছেন তিনি। এমনই কথা লেখা হয়েছে গানের প্রসঙ্গে।












Click it and Unblock the Notifications