Kumbh Mela Special Train: বাংলা থেকে মহাকুম্ভে যেতে চান? চলছে একাধিক স্পেশাল ট্রেন! জানুন কী আপডেট তাতে
Kumbh Mela Special Train: দলে দলে মানুষ মহাকুম্ভে শাহি স্নান সারতে যাচ্ছেন! এখনও পর্যন্ত কয়েক কোটি মানুষ প্রয়াগরাজে সঙ্গমে স্নান সেরেছেন। সামনেই রয়েছে আরও কয়েকটি শাহি স্নান। আরও মানুষ মহাকুম্ভে যাবেন বলে আসা। প্রবল ভিড় সামাল দিতে আরও ট্রেন চালানোর ভাবনা ভারতীয় রেলের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। সেগুলি টিকিট পাওয়া রীতিমত চ্যালেঞ্জের। এরপরেও মানুষ যেভাবেই হোক ভীড় ট্রেনে চেপেই পুণ্যস্নানে যাচ্ছেন।
এই অবস্থায় আরও ৮ জোড়া কুম্ভ স্পেশাল ট্রেন চালানোর ভাবনা রেলের। এই বিশেষ ট্রেনগুলি (Kumbh Mela Special Train) পাটনা, দানাপুর, পাটলিপুত্র সহ বিহারের বিভিন্ন স্টেশন থেকে চালানো হবে। স্পেশাল ট্রেন চলছে বাংলার বিভিন্ন স্টেশন থেকেও। একনজরে দেখে নিন সমস্ত ট্রেনের বিস্তারিত তথ্য।

Kumbh Mela Special Train: আনন্দ বিহার-পাটনা কুম্ভ মেলা স্পেশাল ট্রেন
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গাড়ি সংখ্যা -04494 - আনন্দ বিহার-পাটনা কুম্ব মেলা স্পেশাল চালানো হচ্ছে। আজ ৭ ফেব্রুয়ারি এই ট্রেন পাটনা জংশন থেকে ৮টায় ছাড়বে। এরপর ৮টা ৪০ মিনিটে দানাপুরে পৌঁছবে, ৯টায় আরা, ১০টা ৮ মিনিটে বক্সার, ১১ টা বেজে ২৫ মিনিটে DDU তে থামবে, পরের দিন ২ টো বেজে ১০ মিনিটে প্রয়াগরাজে থামবে এবং পরের দিন আনন্দ বিহার পউইছবে।
Kumbh Mela Special Train: নাগপুর থেকে দানাপুর কুম্ভ মেলা স্পেশাল ট্রেন
ট্রেন নম্বর-01203 নাগপুর-দানাপুর কুম্ভমেলা স্পেশাল আগামী ৮ ফেব্রুয়ারি নাগপুর থেকে তিনটের সময় ছাড়বে। পরের দিন প্রয়াগরাজ ৬টা বেজে ২০ মিনিটে, ১০ টা ২০ মিনিটে DDU, বক্সার ১১ টা বেজে ২৪ মিনিট, ১২ টা ১১ মিনিটে আরা, ১ টায় দানাপুরে থামবে এই ট্রেন। ফেরার ক্ষেত্রে একই ভাবে দানাপুর-নাগপুর কুম্ভ মেলা স্পেশাল ৯ ফেব্রুয়ারি দানাপুর থেকে আড়াইটে ছাড়বে পরের দিন ১১ টা ৪০ মিনিটে নাগপুর পৌঁছবে।
এছাড়াও পাটুলিপুত্র হয়েও মহাকুম্ভ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। আগামী ১১ ফেব্রিউয়ারি পর্যন্ত এই রুটে ট্রেন পাওয়া যাবে। এছাড়াও ট্রেন নম্বর ০৫৭১৫ টুন্ডলা-কাটিহার কুম্ভ মেলা স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল।
বাংলা থেকেও বহু মানুষ মহাকুম্ভে যাচ্ছেন। তাঁদের জন্যেও চলছে ট্রেন (Kumbh Mela Special Train) । যেমন চলছে হাওড়া-তুন্ডলা কুম্ভ স্পেশাল, আছে মালদা টাউন প্রয়াগরাজ স্পেশাল এবং হাওড়া-ভিন্ড। এছাড়াও বাংলা থেকে বাস সার্ভিসও চালু হয়েছে।












Click it and Unblock the Notifications