রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তিনিই জিতবেন, আশা করছেন কৃষ্ণ কল্যাণী
লোকসভা নির্বাচনে তিনি হেরে গিয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস তাঁর উপরেই ভরসা রেখেছে। আরও একবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে দল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে। তিনি যথেষ্ট আশাবাদী এবার উপনির্বাচনে তাঁর পক্ষেই মানুষের জনসমর্থন থাকবে। মনে করছেন কৃষ্ণ কল্যাণী।
রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস চার আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করল। রায়গঞ্জ বিধানসভার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীকেই বেছে নিলেন।

রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোটের দিন ঘোষণা হতেই ভোটের দামামা আবারও বেজে গেল রায়গঞ্জ বিধানসভায়। আজ শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হল প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে।
স্বভাবত প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই তৎপরতা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। যদিও বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল এখনও অবধি তাদের প্রার্থী ঘোষণা করতে পারেনি। প্রার্থী ঘোষণা হওয়ার পর রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন এক নয়। দুটো দুই মেরুকরণে হয়।
তিনি আরও বলেন, " একটা কেন্দ্রের ভোট। আরেকটা রাজ্যের ভোট। লোকসভা নির্বাচনে আমি হারলেও এখানকার মানুষরা নিশ্চয়ই চাইবেন আগামী দিনে রায়গঞ্জের উন্নয়ন রাজ্য সরকারের পাশে থাকতে।" তাই তিনি নিশ্চিত উন্নয়নের স্বার্থে রায়গঞ্জবাসী তাকে এবার জয়লাভ করাবেন। তিনি বলেন লোকসভা নির্বাচনে হারলেও বিধানসভা উপনির্বাচনে তিনি পূর্ণ মনোবল শক্তি নিয়ে মাঠে নামবেন। কর্মীদের ঐক্যবদ্ধ করে প্রচার করবেন।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে তিনি পরাজিত হন। ৬৮ হাজারের বেশি ভোটে কৃষ্ণ কল্যাণী হেরেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications