নতুন নিম্নচাপের সম্ভাবনা! উত্তর থেকে দক্ষিণ কেমন থাকতে চলেছে বঙ্গের আবহাওয়া? একনজরে আপডেট

আরও কয়েকদিন গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি-বাদলার পরিবেশ বজায় থাকতে চলেছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এদিন ভালো রকমের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পাশাপাশি রাজ্যের বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত চলবে। এই সপ্তাহ জুড়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলেছে। এখন সেই ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপ সোমবারের মধ্যেই পূর্ণতা পেতে পারে। ফলে দক্ষিণবঙ্গে আরও কয়েকদিন ঝড়বৃষ্টি চলতে পারে।

রবি ও সোমবার ভেজা আবহাওয়ার পরে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আর বৃষ্টি থামলেই ভাদ্র মাসের চেনা অস্বস্তি বাড়বে। তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে।

অন্যদিকে উত্তরবঙ্গে যেমন একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছিল, সেরকমই চলবে বলে ইঙ্গিত। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। উত্তরের সব জেলাতেই আগামী সপ্তাহেও বৃষ্টিপাত জারি থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+