Kolkata Metro: বাস্তব হচ্ছে স্বপ্ন! জুনেই হাওড়া থেকে মেট্রোয় সোজা সেক্টর ফাইভ
Kolkata Metro: কলকাতার মানুষের জন্যে আশার কথা শোনাল মেট্রো! হাওড়া ময়দান থেকে একেবারে সোজা পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর ফাইভ। আর তা খুবই কম সময়ে। ইতিমধ্যে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। আর এই পরিষেবা চালু হওয়ার পর অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের।
বিশেষ করে যারা গ্রাম কিংবা শহরতলী থেকে শিয়ালদহে ট্রেনে চেপে সেক্টর ফাইভে কাজের জন্যে যান তাঁদের জন্যে এই মেট্রো রুট (Kolkata Metro) খুবই গুরুত্বপূর্ণ। তবে এবার যাত্রীদের জন্যে আরও সুবিধার ব্যবস্থা! সরাসরি হাওড়া থেকেও মিলবে সেক্টর ফাইভের মেট্রো। কিন্তু কবে থেকে? একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

আগামী ডিসেম্বরেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা (Kolkata Metro) শুরু হয়ে যাবে। গঙ্গার নীচ দিয়ে যাতায়াত করবে এই মেট্রো। কাজ প্রায় শেষ, একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে বলেই খবর। আর হয়ে গেলেও হাওড়া ময়দান টু ধর্মতলা পরিষেবা শুরু হয়ে যাবে বলেই খবর।
তবে হাওড়া, ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো (Kolkata Metro) পরিষেবা চালু হতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে। এক সংবাদমাধ্যমকে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাস থেকে হাওড়া ময়দান থেকে যাত্রীরা মেট্রোয় সোজা সেক্টর ফাইভে পৌঁছে যেতে পারবেন।
মূলত ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর (Kolkata Metro) কাজে একাধিকবার নানারকম জটিলতা ধরা পড়েছে। বিশেষ করে মাটির নীচে মেট্রোয় কাজের জন্যে বউবাজারে একাধিক বাড়িতে ফাটল ধরা পড়ে। যার ফলে আটকে যায়। যদিও সেই সমস্যা অনেকটাই কেটে গিয়েছে বলে খবর। ওই অঞ্চলে ফের কাজ শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। আর তা শেষ হলেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত লাইনে মেট্রোর ট্রায়াল রান শুরু হয়ে যাবে বলেই খবর।
আর তা ২০২৪ এর প্রথমদিকেই যাতে শুরু করা যায় সেই টার্গেট নিয়েই কাজ করা হচ্ছে বলে জানা গিয়েছে। ওই সংবাদমাধ্যমকে কৌশিক মিত্র জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে। সবকিছু ঠিক ভাবে এগোলে ময়দান থেকে সেক্টর ফাইভগামী মেট্রো (Kolkata Metro) চালু ২৪ এর জুনে শুরু করা যাবে বলেই আশাবাদী ওই আধিকারিক। বাকি কাজ গুলো দ্রুত শেষ করা হচ্ছে বলেও খবর।












Click it and Unblock the Notifications