এখনই গ্রেফতার নয় অনুব্রত মণ্ডলকে, ভোট পরবর্তী হিংসা মামলায় রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

এখনই গ্রেফতার নয় অনুব্রত মণ্ডলকে, ভোট পরবর্তী হিংসা মামলায় রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

ভোট পরবর্তী হিংসা মামলায় আপাতত স্বস্তি অনুব্রত মণ্ডলের। কলকাতা হাইকোর্টের কাছে মিলল রক্ষা কবল। আদালত সিবিআইকে কড়া নির্দেশ দিয়েছে আপাতত গ্রেফতার করা যাবে না বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতিকে। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে।

 অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ

অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ

অবশেষে রক্ষা কবচ পেলেন অনুব্রত মণ্ডল। পুরভোটের আগে বড় স্বস্তি কেষ্টর। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলায় রক্ষাকবচ পেলেন অনুব্রত মণ্ডল। ইলামবাজারে বিজেপি কর্মী খুনের ঘটনায় অন্যতম সাক্ষী হিসেবে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। তৃণমূল কংগ্রেস নেতা আদালতের দ্বারস্থ হয়ে জানিয়েছিলেন তাঁকে গ্রেফতার করতে পারে সিবিআই। সেই আবেদনের প্রক্ষিতেই আদালত সিবিআইকে নির্দেশ দেয় এখনই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা যাবে না। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল কংগ্রেস নেতাকে। আবার ৪ সপ্তাহ পরে সিবিআইকে হলফনামা দিতে বলা হয়েছে।

 আদালতে কী বললেন অনুব্রত

আদালতে কী বললেন অনুব্রত

আদালতে অনুব্রত মণ্ডল আবেদন করেছিলেন সিবিআই তাঁকে সাক্ষী হিসেবে ডাকলেও জেরা করার নামে গ্রেফতার করতে পারে।যদিও ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁর নাম নেই এফআইআরে। তিনি অসুস্থ তাই দুর্গাপুরে গিয়ে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে অনুব্রত মণ্ডল যদি নিজেকে অসুস্থ বলে দাবি করে থাকেন তাহলে রক্ষাকবচ দিলে তিনি দুর্গাপুর যেেত পারবেন বলছেন কী করে।

তারাপীঠে মহাযজ্ঞ

তারাপীঠে মহাযজ্ঞ

এদিকে আজ সকাল থেকেই তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তাতে ৭ কেজি ঘি দেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। তাতে সামিল হবেন অনুব্রত মণ্ডল নিজেও। তাতে যোগ দেবেন বীরভূমের তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিজেপি নেতারা। তৃণমূল কংগ্রেস নেত্রী মঙ্গল কামনাতেই তাঁর এই মহাযজ্ঞ বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। এর আগে একুশের ভোটের আগেও কঙ্কালিতলায় মহাযজ্ঞ করেছিলেন অনুব্রত মণ্ডল।

 অনুব্রতকে সমর্থন মমতার

অনুব্রতকে সমর্থন মমতার

অনুব্রত মণ্ডলকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক নির্বাচনের দিন সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী অনুব্রত মণ্ডলের নাম করে বলেছেন অসুস্থ জেনেও তাঁকে বারবার তলব করছে সিবিআই। প্রসঙ্গত উল্লেখ্য সিওপিডির রোগী অনুব্রত মণ্ডল গতকালই তিনি ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। এখন অনেকটাই সুস্থ তিনি। অনুব্রত মণ্ডল জানিয়েছেন তিনি পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ের জন্যই তিনি তারাপীঠের মহাযজ্ঞ করছেন। তবে আসল উদ্দেশ্য কি সেটা এখনই স্পষ্ট করবেন না। তবে অনুব্রত মণ্ডল রক্ষাকবচ পাওয়ায় স্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+