পুর নির্বাচন: রক্তপাতের মধ্য দিয়ে শেষ হল কলকাতা পুর নির্বাচন, ভোট পড়ল ৬০ শতাংশ

কলকাতা, ১৮ এপ্রিল : শুরু হল কলকাতার ১৪৪টি ওয়ার্ডের ভোটগ্রহণ। মোট ৩৭ লক্ষ ৫৩ হাজার ২৫৬ জন ভোটারের ভোটে ঠিক করবে প্রার্থীদের ভাগ্য। এই ভোটই নির্ধারণ করবে আগামী পাঁচ বছরের জন্য কারা কলকাতা পুরসভার ক্ষমতায় আসবে। মোট ৪,৭০৮টি বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটে ব্যবহার করা হচ্ছে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। [কলকাতা পুরভোটে নেই 'নোটা' অপশন, বিরোধিতায় এপিডিআর]

(Live) পুর নির্বাচন: কলকাতার ১৪৪টি ওয়ার্ডে শুরু হল ভোটগ্রহণ

এখানে দেখুন পুরভোটের লাইভ আপডেট

বিকেল ৪ টে ৩০ মিনিট : ভোটে কারচুপি, ছাপ্পা ভোটের তত্ত্ব স্বীকার নির্বাচন কমিশনারের। কয়েকটি বুথে ফের ভোট নেওয়া হতে পারে বলে জানালেন নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়।

বিকেল ৩ টে ৫৫ মিনিট : সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা।

বিকেল ৩ টে ৫২ মিনিট : মেটিয়াবুরুজে দুই প্রার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটল।

বিকেল ৩ টে ৪০ মিনিট : বাগবাজারের বুথে ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটল। পুলিশের সামনেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

বিকেল ৩ টে ২৭ মিনিট : মহেশ্বরী স্কুলের সামনে বোমাবাজি। ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বিকেল ৩ টে ০৫ মিনিট : কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর বিদ্যামন্দিরের সামনে গুলি চলার ঘটনা ঘটল।

বিকেল ৩ টে : দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬০ শতাংশ।

দুপুর ২ টো ৫৮ মিনিট :

দুপুর ২ টো ৪৮ মিনিট :

দুপুর ২ টো ৩৮ মিনিট : দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫২.০২ শতাংশ।

দুপুর ২ টো ৩০ মিনিট : বাগবাজারের বুথে পুলিশের সামনেই ভাঙচুরের ঘটনা ঘটল। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

দুপুর ২ টো : বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, সিপিএম নেতা শমিক লাহিড়ি এবং কান্তি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর অভিযোগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের।

দুপুর ১ টা ২২ মিনিট : বেনিয়াপুকুর এলাকায় গুলি-বোমাবাজি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী।

দুপুর ১২ টা ৫৫ মিনিট : কাউন্সিল হাউড স্ট্রিটে কংগ্রেসের বুথের সামনে বোমাবাজির অভিযোগ। সন্তোষ পাঠকের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

(Live) পুর নির্বাচন: বিক্ষিপ্ত অশান্তির মাঝেই চলছে ভোটগ্রহণ, ১১ অবধি ভোট পড়ল ৩৬.৪ শতাংশ

দুপুর ১২ টা ৫০ মিনিট : যাদুঘরের সামনে সিপিএম নেতা ফুয়াদ হাকিমকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালানোর অভিযোগ তৃণমূলের দিকে।

দুপুর ১২ টা ৩১ মিনিট : নারকেল ডাঙায় কমলা বিদ্যামন্দির স্কুলে বহিরাগত। তৃণমূল কর্মীর সামনেই ভোট দিতে হচ্ছে ভোটারদের।

দুপুর ১২ টা ২০ মিনিট : বাগবাজারের বুথে ভাঙচুরের অভিযোগ।

সকাল ১১ টা ৪৫ মিনিট : কলকাতা পুর নির্বাচনে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৬.৪ শতাংশ।

সকাল ১১ টা ১৪ মিনিট :

সকাল ১০ টা ৫০ মিনিট : রবীন্দ্রভারতীর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।

সকাল ১০ টা ৫ মিনিট : পুরভোটের প্রথম ২ ঘন্টায় ভোট পড়ল ১৮ শতাংশ।

সকাল ৯ টা ৫৮ মিনিট :

সকাল ৯ টা ৫৭ মিনিট : নিউ গড়িয়ায় তৃণমূলের হাতে আক্রান্ত কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়। সাম্য গঙ্গোপাধ্যায়কে মারধরের অভিযোগ।

সকাল ৯ টা ৪৯ মিনিট : নিউ গড়িয়ার ভগৎ সিং কলোনিতে সিপিএম কর্মীকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হল। পীড়িতের অভিযোগ গতকাল রাতেও ওই কর্মীর বাড়ির সামনে বোমা ছুড়ে মারা হয়েছিল। সিপিএম কর্মীর স্পষ্টতই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৯ টা ৪৩ মিনিট : সন্তোষপুরে কংগ্রেস এজেন্টকে ঢুকতে বাধা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আপাতত বুথে ঢুকতে পেরেছেন কংগ্রেসের পোলিং এজেন্ট।

সকাল ৯ টা ২০ মিনিট : কেন্দুয়ার বুথে বিরোধী এজেন্টদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছ বলে অভিযোগ। বাধা দেওয়া হচ্ছে বিরোধী এজেন্টদের বুথে বসতে দেওয়ার ক্ষেত্রে।

সকাল ৯ টা ১৮ মিনিট : ২২ নম্বর ওয়ার্ডে মীনাদেবী পুরোহিতকে ধাক্কা মারার অভিযোগ। অভিযোগ তৃণমূলের দিকে।

সকাল ৮ টা ৩৯ মিনিট : মানিকতলার ২৭ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শুল্কা বারিককে লাথি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৮ টা ৩৪ মিনিট : বাঘাযতীনে সিপিএম এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৮ টা ৩১ মিনিট : বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের এজেন্টরা বয়স্ক ভোটারদের হয়ে ইভিএম মেশিনে ভোট দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ।

সকাল ৮ টা ২৪ মিনিট : শিয়ালদহের ৩৬ নম্বর ওয়ার্ডে বিরোধীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমহার্সস্ট্রিট এর ৩৭ নম্বর ওয়ার্ডেও একই অভিযোগ।

সকাল ৮ টা ১৯ মিনিট : শিয়ালদহের ৫০ নম্বর ওয়ার্ডের ইভিএম খারাপ ।

সকাল ৭ টা ৪৫ মিনিট : বড়বাজারের ২১ নম্বর ওয়ার্ডের বুথে ইভিএম খারাপ। পার্ক সার্কাসের ৬০ নম্বর ওয়ার্ডের বুথে বিকল ইভিএম। এছাড়াও রাজাবাজারে ২৮ নম্বর ওয়ার্ডের বুথে খারাপ ইভিএম। এই তিনটি ওয়ার্ডে শুরু হয়নি ভোটগ্রহণ।

সকাল ৭ টা ৩৫ মিনিট : বেনিয়াটোলার ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। বিজেপি প্রার্থীর বাড়িতে ঢুকে মহিলাদের মারধর এমনকী শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ।

সকাল ৭ টা ৩০ মিনিট : কুঁদঘাটের ১১৪ নম্বরে ওয়ার্ডে সিপিএম প্রার্থীকে ও সিপিএমের পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ। অভিযোগের তির তৃণণূলের। পরিস্থিতি উত্তেজিত হওয়ায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনি পৌছেছে।m

সকাল ৭ টা ২৪ মিনিট : ২৮ নম্বর ওয়ার্ডে ইভিএম বিভ্রাট।

সকাল ৭ টা ২০ মিনিট : কাকুরগাঁছিতে ৩২ নম্বর ওয়ার্ডে ভোটারদের হুমকির অভিযোগ।

সকাল ৭ টা ১০ মিনিট : সকাল থেকে ভোট দেওয়ার জন্য বুথের বাইরে পুরুষ ও মহিলা ভোটারদের ভিড় দেখা গিয়েছে।

সকাল ৭ টা : শুরু হল কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ভোটগ্রহণ।

সকাল ৬ টা ৫৮ মিনিট :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+