কলকাতা ও উত্তর ২৪ পরগনার সুস্থতার সংখ্যা বাড়ছে, করোনার পরিসংখ্যান ২৩ জেলার
কলকাতা ও উত্তর ২৪ পরগনার সুস্থতার সংখ্যা বাড়ছে, করোনার পরিসংখ্যান ২৩ জেলার
কলকাতা ও উত্তর ২৪ পরগনার সুস্থতার সংখ্যা বাড়ছে। করোনার পরিসংখ্যানে স্বস্তি মিলতে শুরু করেছে বেশ কয়েকদিন ধরে। অস্বস্তি শুধু মৃতের সংখ্যায়। মৃত্যুর সংখ্যার রাশ টানা যাচ্ছে না। দুই জেলা মিলিয়ে অর্ধেক সংখ্যাক মৃত্যুর ধারা চলছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী খানিকটা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ১২ হাজারের সামান্য উপরে রয়েছে। বাংলায় ১২১৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৮৫৭। উত্তর ২৪ পরগনায় ২৫২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৩৫১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩৮০১।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৯০৫৫৭। শুধু এদিনই কলকাতায় ১৮৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৩৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৬৮৭৭৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭৪৩২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৬৫৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২৮৬৮০৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫২৫ জন। মৃত্যু হয়েছে মোট ৩৮০১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৬০৩৬৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২৬৪৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪০৪৫ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৯৫৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮৩৮২৩ জন। হাওড়ায় আক্রান্ত ৮২৫৭৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৫৩ জন। হুগলিতে ৫৮৩ জন বেড়ে আক্রান্ত ৭০৭৩৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৬৭ জন, কোচবিহারে ২৯২ জন, দার্জিলিংয়ে ৬৩০ জন, কালিম্পংয়ে ১০৩ জন, জলপাইগুড়িতে ৬২৩ জন, উত্তর দিনাজপুরে ১০৩ জন, দক্ষিণ দিনাজপুরে ১৯১ জন, মালদহে ১৩২ জন, মুর্শিদাবাদে ১৯৭ জন, নদিয়ায় ৫৩১ জন, বীরভূমে ১৬০ জন, পুরুলিয়ায় ৭৩ জন, বাঁকুড়ায় ৩৬৯ জন, ঝাড়গ্রামে ১১০ জন, পশ্চিম মেদিনীপুরে ৬৫৯ জন, পূর্ব মেদিনীপুরে ৩২৬ জন, পূর্ব বর্ধমানে ২৭২ জন, পশ্চিম বর্ধমানে ৫৮০ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications