আম্ফান তাণ্ডবে জলের তলায় ডুবে গেল কলকাতা বিমানবন্দর! রানওয়ের ভাইরাল ভিডিও দেখুন একনজরে

জলমগ্ন কলকাতা বিমানবন্দর৷ ঘূর্ণিঝড় আম্ফানের জেরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জল জমে যায়৷ গতকাল ঝড়ের সময় প্রিপেড ট্যাক্সি বুথ ছিটকে পড়ে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাক্সি স্ট্যান্ড৷ পাশাপাশি বিমানবন্দরের সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে বিমানবন্দরের মূল অংশে ঝড়ের খুব একটা প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

সাইক্লোনের তীব্রতা কলকাতার প্রতিটি ছত্রে

সাইক্লোনের তীব্রতা কলকাতার প্রতিটি ছত্রে

শুধু বিমানবন্দর নয়, গোটা শহর কলকাতাই যেন দুমড়ে মুচড়ে তছনছ করে দিয়ে গিয়েছে আমফান৷ যেদিকেই চোখ যায়, সাইক্লোনের তীব্রতা যে কত ছিল তা দেখা পাওয়া যাবে৷ গাছ পড়েছে, রাস্ত বন্ধ, ভেঙে পড়েছে হোর্ডিং, সিগন্যাল পোস্ট৷ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ক্ষতচিহ্ন৷

কোথায় পড়েছে গাছ, কোথাও ছিড়েছে তার

কোথায় পড়েছে গাছ, কোথাও ছিড়েছে তার

যদুবাবু বাজার চত্বরে গাছ পড়েছে গাড়ির উপরে গাছ পড়ে অবরুদ্ধ হরিশ মুখার্জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ দুই কলকাতার বিস্তীর্ণ এলাকা৷ ঝড়ের দাপটে ছিড়ে গিয়েছে বিদ্যুতের তার৷ গতকাল রাত থেকেই অন্ধকারে ডুবে যায় শহর৷ রাতেই শহরের রাস্তায় নেমে পরিস্থিতির খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম।

পরিস্থিতি স্বাভাবিক হতে ১০-১২ দিন লাগবে

পরিস্থিতি স্বাভাবিক হতে ১০-১২ দিন লাগবে

পরিস্থিতি স্বাভাবিক হতে ১০-১২ দিন লেগে যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ রাত থেকেই গাছ কেটে রাস্তা পরিস্কারের কাজে নেমেছে এনডিআরএফ ও পৌরকর্মীরা৷ বাঘাযতীন রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, সার্দান অ্যাভিনিউ, লেক গার্ডেনস ও যশোর রোডে গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ৷ দেশপ্রিয় পার্কেও ভেঙে পড়েছে গাছ৷

জলে ডুবে শহরের একাধিক জায়গা

আম্ফানের প্রভাবে তুমুল বৃষ্টি হওয়ায় এজেসি বোস রোড ফ্লাইওভারের উপরেও জমেছে জল৷ জল জমেছে পার্ক সার্কাস কানেক্টরের রাস্তায়৷ অন্যদিকে জলমগ্ন হয়ে পড়েছে পাতিপুকুর আন্ডারপাসও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+