Kanchanjungha Express Accident: রেল দুর্ঘটনা নিয়ে রাহুলের নিশানায় মোদী! রেলমন্ত্রীর ইস্তফা দাবি কংগ্রেসের
Kanchanjungha Express Accident: মোদী .জমানায় বেড়েছে প্রিমিয়াম ট্রেন। মধ্যবিত্তের কোনও সুরাহা হয়নি। বাড়েনি যাত্রী নিরাপত্তা। এমনটাই অভিযোগ বিরোধী। তারই মধ্যে এদিনের ট্রেন দুর্ঘটনায় মোদী সরকারকে নিশানা করল কংগ্রেস। সরকারের কাছে জবাব দাবি করেছে তারা।
কংগ্রেসের তরফে বলা হয়েছে, জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় অনেক লোক প্রাণ হারিয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। যা বেদনাদায়ক। কংগ্রেসের হৃদয় দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের পাশে রয়েছে বলেও জানানো হয়েছে। মৃত ও আহতদের প্রতি কংগ্রেসের তরফে সংহতি ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করা হয়েছে।

- কংগ্রেস সভাপতির প্রতিক্রিয়া
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেছেন, গত ১০ বছরে মোদী সরকার রেল মন্ত্রককে পুরোপুরি অবহেলা করেছে। দেশের দায়িত্বশীল বিরোধী হিসেবে কংগ্রেসের কর্তব্য হল কীভাবে রেলমন্ত্রককে অবহেলা করা হয়েছে, তা সবার সামনে তুলে ধরা।
Extremely distressed by the Kanchanjunga Express train collision accident in Jalpaiguri, West Bengal, where many people have lost their lives and several have been injured.
— Mallikarjun Kharge (@kharge) June 17, 2024
The scenes of the accident are painful. Our heart goes out to the families of the victims. In this hour…
- রাহুল গান্ধীর প্রতিক্রিয়া
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, পশ্চিমবঙ্গের রেল দুর্ঘটনা এবং বহু মানুষের মৃত্যু দুঃখজনক। তিনি মৃত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আরও দাবি করেছেন, সরকারকে মৃত ও আহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। দায়িত্বশীল বিরোধী হিসেবে রেলের প্রতি মোদী সরকারের অবহেলা নিয়ে প্রশ্ন করা হবে এবং দুর্ঘটনার জন্য সরকারকেই দায়ী করা হবে বলেও জানিয়েছেন তিনি।
पश्चिम बंगाल में कंचनजंगा एक्सप्रेस के दुर्घटनाग्रस्त होने से कई लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है।
— Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2024
सभी शोकाकुल परिजनों को मैं अपनी गहरी संवेदनाएं व्यक्त करता हूं और घायलों के शीघ्र से शीघ्र स्वस्थ होने की आशा करता हूं। सरकार को सभी पीड़ितों या उनके परिवारों को तुरंत पूरा…
- রেলমন্ত্রীর পদত্যাগ দাবি
কংগ্রেসের তরফে এদিনের ঘটনার জেরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করা হয়েছে। কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেছেন, দুর্বল ব্যবস্থাপনার কারণে এই ট্র্যাজেডি, ভুল নীতি ও ভুল পদক্ষেপও এই দুর্ঘটনার জন্য দায়ী। ট্র্যাকের লোড বাড়লেও নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়নি। ওড়িশার রেল দুর্ঘটনা মিলিয়ে যেতে না যেতেই এই দুর্ধটনা। এইসব বিষয় মাথায় নিয়ে রেলমন্ত্রীর পদত্যা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
The railway accident in West Bengal is saddening. Condolences to those who lost their loved ones. I pray that the injured recover at the earliest. Spoke to officials and took stock of the situation. Rescue operations are underway to assist the affected. The Railways Minister Shri…
— Narendra Modi (@narendramodi) June 17, 2024
- প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
এদিকে সোমবারের রেল দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ওই ঘটনা দুঃখজনক। যাঁরা তঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, উদ্ধার অভিযান শুরু হয়েছে। রেলমন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছেন।
এদিকে কেন্দ্রীয় সরকারের তরফে মৃতদের আত্মীয়কে ১০ লক্ষ টাকা এহং গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications