৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া! রাতেই 'কালবৈশাখি'র তাণ্ডব? রইল বড় আপডেট

Kalbaisakhi Warning Issued: ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে! এমনকী পশ্চিমের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কথাও পূর্বাভাসে জানাল আলিপুর হাওয়া অফিস। একই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বলেও জানানো হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান। এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে।

অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও সংলগ্ন এলাকায়। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাব পড়বে বাংলায় পড়বে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস (Weather News)।

kalbaisakhi

Kalbaisakhi Warning Issued: দক্ষিণবঙ্গে ঝড়ের পূর্বাভাস

দুপুরের পর থেকেই কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘলা। কয়েকটি জায়গাতে ছিটেফোটা বৃষ্টি পর্যন্ত পড়েছে। এমনকী দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হয়েছে। তবে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমান বাড়বে বলেই পূর্বাভাস। এমনকী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় (Kalbaisakhi Warning Issued) বাতাস বইবে বলে জানানো হয়েছে।

এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

Kalbaisakhi Warning Issued: ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়

শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, রাতের দিকে কলকাতা এবং সংলগ্ন এলাকাতে ঝড় বৃষ্টির (Kalbaisakhi Warning Issued) সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। এমনকী তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

Take a Poll

Kalbaisakhi Warning Issued: কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

শুধ দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টি (Kalbaisakhi Warning Issued) হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। যার ফলে আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। যদিও সাময়িক স্ব স্তি বলছেন আবহাওয়াবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+