দুপুরের পরেই বদলে যাবে পরিস্থিতি, তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী! ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া
Kalbaisakhi Alert West Bengal: আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই লাগাতার ঝড় বৃষ্টির সাক্ষি থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনকী কলকাতাতেও আছড়ে পড়েছে কালবৈশাখী। বিশেষ করে দুপুরের পর থেকেই আবহাওয়াতে বড়সড় বদল দেখা যাচ্ছে। কালো করে আসছে আকাশ। তবে শুক্রবার পূর্বাভাস থাকলেও শহর কিংবা শহরতলির কোথাও বৃষ্টি হয়নি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
এমনকী কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। এমন অবস্থায় আজ শনিবার কেমন থাকবে আবহাওয়া (Kalbaisakhi Alert West Bengal) ? কি বলছে আলিপুর হাওয়া অফিস? একনজরে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Update) কেমন থাকবে জেনে নিন-

Kalbaisakhi Alert West Bengal: ঝড় বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি (Kalbaisakhi Alert West Bengal) হবে। একই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বিকেলের দিকেই কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
বিশেষ করে কালবৈশাখীর (Kalbaisakhi Alert West Bengal) জোর সম্ভাবনা আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। ফলে এই সময় সাধারণ মানুষকে সাবধান থাকার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে তাপমাত্রার বিশেষ পার্থক্য হবে না বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এমনকী কোনও জেলাতে তাপপ্রবাহের সতর্কতাও নেই।
Kalbaisakhi Alert West Bengal: কলকাতাতেও হবে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের দিকে কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। এমনকী ঝোড়ো (Kalbaisakhi Alert West Bengal) হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। মূলত একটি ঘূর্ণাবর্ত পূর্ব এবং পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত সক্রিয় আছে। এমনকী উত্তর বাংলাদেশ সংগ্লগ্ন এলাকাতেও ঘুর্নাবর্ত সক্রিয় আছে। যার ফলে ব্যাপক ভাবে বাংলায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। যার জেরে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস বলছেন আবহাওয়াবিদরা।
Kalbaisakhi Alert West Bengal: এক নজরে উত্তরবঙ্গের পরিস্থিতি
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই! এমনকী ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস। সেক্ষেত্রে হাওয়ার বেগ প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার হতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি আছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি'তে।












Click it and Unblock the Notifications