তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর বিজেপির! ত্বহা সিদ্দিকীকে দিল্লিতে ডাক কৈলাশের

তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর বিজেপির! ত্বহা সিদ্দিকীকে দিল্লিতে ডাক কৈলাশের

২০২১ বিধানসভা নির্বাচনের আগে নতুন এক সমীকরণের জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে কথা হয়েছে ফুরফুরা শরিফের ত্বহা সিদ্দিকির। তাতেই চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতে বিজেপি নতুন এক সমীকরণ তৈরি করতে চলেছে। সেই লক্ষ্যেই ত্বহা সিদ্দিকির দরবারে বিজেপি!

তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসাতে

তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসাতে

২০২১-এ মমতার সরকারকে উৎখাত করাই বিজেপির লক্ষ্য। সেই লক্ষ্যে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসাতে চায় তারা। তাই সমীক্ষা করে এগোচ্ছে বিজেপি। কোন বিধানসভা কেন্দ্রে কোন ভোটের দরকার, তা নিরীক্ষণ করেই একুশে যুদ্ধজয়ের নীল নকশা প্রস্তুত করছে বিজেপি।

সংখ্যালঘু ভোটের কারণে টার্গেট ত্বহা সিদ্দিকী

সংখ্যালঘু ভোটের কারণে টার্গেট ত্বহা সিদ্দিকী

সেই সমীক্ষায় দেখা দিয়েছে বিজেপি পথে কাঁটা বিছিয়ে দিতে পারে সংখ্যালঘু ভোট। কারণ সংখ্যালঘু ভোটের কারণে বাংলার অন্তত ৭৫টি আসনে বিজেপিকে বিপাকে পড়তে হতে পারে। হিন্দুত্ববাদী তকমার জন্য সংখ্যালঘুরা ওই কেন্দ্রগুলিতে মুখ ঘুরিয়ে রেখেছে তাদের।

বিজয়বর্গীয় শরাণাপন্ন হলেন ত্বহা সিদ্দিকীর

বিজয়বর্গীয় শরাণাপন্ন হলেন ত্বহা সিদ্দিকীর

এই জটিলতা দূর করার জন্য এখন থেকেই পদক্ষেপ নিতে শুরু করল বিজেপি। সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বিজেপির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কৈলাশ বিজয়বর্গীয় শরাণাপন্ন হলেন ত্বহা সিদ্দিকীর। তিনি ফুরফুরা শরিফের পিরজাদা কৈলাশ বিজয়বর্গীয়কে ফোন করে কথা বললেন।

ত্বহাকে দিল্লি যাওয়ার আমন্ত্রণ কৈলাশের

ত্বহাকে দিল্লি যাওয়ার আমন্ত্রণ কৈলাশের

বিশ্বস্ত সূত্রে খবর তিনি ত্বহা সিদ্দিকীর জনপ্রিয়তার কথা তুলে ধরে তাঁর সহযোগিতা প্রার্থনা করেন। কৈলাশ তাঁকে দ্রুত দিল্লি যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনার সহযোগিতা ও শুভেচ্ছার প্রয়োজন বাংলায়। সংখ্যালঘু বিরোধী বিজেপি বাংলায় এভাবেই সংখ্যালঘুদের বন্ধু হয়ে উঠতে চাইছেন।

কৈলাশ-ত্বহার আলোচনায় রাজ্য-রাজনীতিতে গুঞ্জন

কৈলাশ-ত্বহার আলোচনায় রাজ্য-রাজনীতিতে গুঞ্জন

কৈলাশ-ত্বহার এই আলোচনা নিয়ে রাজ্য-রাজনীতিতে গুঞ্জন তৈরি হয়েছে। বিজেপি চাইছে সংখ্যালঘু মন ঘোরাতে পারলে তৃণমূলকে হারানো খুব সহজ হয়ে যাবে। কেননা এখন সংখ্যালঘু ভোটের সিংহভাগই তৃণমূলের পক্ষে যায়। সেই ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারলে তৃণমূলের হার অবধারিত।

ত্বহার হাত ঘোরাতে পারলে বিজেপির জয় অবশ্যম্ভাবী

ত্বহার হাত ঘোরাতে পারলে বিজেপির জয় অবশ্যম্ভাবী

২০১১ সালে সংখ্যালধু ভোটব্যাঙ্ক সিপিএমকে ছেড়ে তৃণমূলের দিকে চলে আসার পিছনে ত্বহা সিদ্দিকীর হাত ছিল। এবার যদি সেই হাত ঘুরিয়ে দেওয়া যায় তাদের দিকে তাহলে বিজেপিকে আটকানোর সাধ্যি থাকবে না আর। রাজ্যের অন্তত ৭৫টি আসনে ভালো প্রভাব রয়েছে সংখ্যালঘু মুসলিমদের। আরও ২৫টি আসনেও আংশিক প্রভাব রয়েছে।

ত্বহা সিদ্দিকী কি বিজেপির বিদ্বেষী হাত ধরবেন!

ত্বহা সিদ্দিকী কি বিজেপির বিদ্বেষী হাত ধরবেন!

এই আসনগুলি হাত থেকে বেরিয়ে গেলে বিজেপির সব স্বপ্ন মাঠে মারা যাবে। তাই যে কোনও মূল্যে সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে তাদের পক্ষে ভিড়াতে চায় বিজেপি। এখন প্রশ্ন বিজেপি সংখ্যালঘু বিদ্বেষী বলে পরিচিত, ত্বহা সিদ্দিকী কি বিজেপির সেই হাত ধরবেন! বা তিনি যদি বিজেপির হাত ধরেনও তাঁর এই সিদ্ধান্ত কি মানবে সংখ্যালঘু সমাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+