Jyotipriya Mallick: পার্থ-অনুব্রতর মতো এবার জেলের নিয়ম শিখে যাবেন জ্যোতিপ্রিয়ও, কটাক্ষ অধীর চৌধুরীর

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা জেলের নিয়মকানুন শিখে গিয়েছেন। এবার জ্যোতিপ্রিয় মল্লিকও শিখে যাবেন। এমন কটাক্ষই করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মঙ্গলবার ফের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বহরমপুরের সাংসদ। অযোধ্যার রামমন্দির থেকে রাজ্যের রেশন দুর্নীতি। একাধিক বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য তার।

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি। আগামী দিনেও তাকে এই পহেলা বাইশ ওয়ার্ডে থাকতে হবে। এমনই মত ওয়াকিবহাল মহলের। জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। জেলের নিয়ম শিখে যাবেন মন্ত্রী?

Jyotipriya Mallick

অধীর চৌধুরীর কথায়, জেলখানায় জেলের মতো চলতে হবে। প্রতিদিনের সন্ধ্যা কীভাবে কাটত, তারাই জানেন। জেলখানায় নিয়ম মেনে চলতে হবে। জ্যোতিপ্রিয় মল্লিকও শিখে যাবেন। অনুব্রত মণ্ডল থেকে পার্থ চট্টোপাধ্যায় সকলেই শিখে গিয়েছেন। হাজার হাজার কোটি টাকার মালিক সকলেই সেলের খুপরির মধ্যে ঢুকে যাচ্ছেন।

এসএসকেএম হাসপাতাল নিয়ে ফের কটাক্ষ করেছেন অধীর। কালীঘাটের কাকু এখনও ওখানে ভর্তি আছেন। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ পরীক্ষা এখনও করতে পারেনি ইডি আধিকারিকরা। অধীরের কথায়, এসএসকেএমকে একটি ব্যারাক করে দেওয়া হোক, যে চোরের আশ্রয়।

অনুব্রত মণ্ডল সম্পর্কে কংগ্রেস সাংসদের বক্তব্য, "অনুব্রতকে দেখে আপনারা শিখুন। কেষ্টকে দেখে শিক্ষা নেওয়া উচিত। এই কেষ্ট এই দিদির জন্য প্রাণপাত করেছিল। এটা অস্বীকার করার কোনও উপায় নেই। আজকে কেষ্টা বানিয়েছে দিদি। কিন্তু যখন ঢোল ফেটে গেল, তখন দিদি বলছে আমি আর নেই। আমি আর কেষ্টাকে চিনি না।"

রাম মন্দির প্রসঙ্গে বিজেপিকে একহাত নিয়েছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। তার কথায়, রাম মন্দির বিজেপির কোনও প্রপার্টি নয়। রাম মন্দিরকে পণ্য বানানো হচ্ছে। রাম মন্দিরকে এমন করে প্রচার করা হচ্ছে যেন বিজেপির মন্দির। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কংগ্রেস মেনে নিয়েছে। আজকে ভগবান রামকে নির্বাচনী পণ্য বানানো হচ্ছে।

রেশন দুর্নীতিতে ডিলার এবং ডিস্ট্রিবিউটর সকলে জড়িত। কিন্তু সব রেশন ডিলারকে অভিযুক্ত করা যাবে না। রেশন ব্যবস্থা ভেঙে পড়লে মানুষের আরও দূরবস্থা তৈরি হবে। এমনই মত অধীর চৌধুরীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+