মমতার মাস্টারস্ট্রোক! ভোট ঘোষণার ঠিক আগে পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বাড়াল রাজ্য, কত? জানুন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার ঠিক কিছুক্ষন আগেই নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুরোহিত এবং মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা বাড়ানোর কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এতদিন ধরে এই দুই সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রত্যেক মাসে মাসে ১৫০০ টাকা করে ভাতা পেতেন। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুসারে সেই টাকার পরিমাণ বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে।

আজ দুপুরে নিজের সামাজিক মাধ্যমে এক বার্তায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে যে, ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে যাঁরা এই ভাতার জন্য নতুন করে আবেদন করেছিলেন, তাঁদের আবেদনও রাজ্য সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্য যে, সমাজে পুরোহিত এবং মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের মর্যাদা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। সেই ভাবনা থেকেই এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

উল্লেখযোগ্য বিষয় হল, এই ঘোষণা ঠিক সেই দিনেই এসেছে, যেদিন বিকেলে নির্বাচন কমিশনের বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কথা রয়েছে। এর ফলে রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।

এর আগেও রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই সঙ্গে বেকার যুবকদের জন্য যুবসাথী প্রকল্পও ঘোষণাও করা হয়েছে। ইতিমধ্যেই অনেক উপভোক্তার কাছে যুবসাথী প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। আর বাকি অ্যাকাউন্ট গুলিতেও আজকের মধ্যেই টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। আর সেই ধারাবাহিকতায় এবার পুরোহিত এবং মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত এল বলে মনে করছেন অনেকেই।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের আগে বিভিন্ন সামাজিক এবং আর্থিক প্রকল্পের মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে রাজ্য সরকার। তবে এরকম একটি সিদ্ধান্ত নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা ভোটের ফল প্রকাশের পরই বোঝা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+