শ্রীরামপুরের পর চুঁচুড়ার সভাও বাতিল, নাড্ডার ‘রণত্যাগে’ ঘরে-বাইরে প্রশ্নের মুখে বিজেপি

শ্রীরামপুরের পর চুঁচুড়ার সভাও বাতিল, নাড্ডার ‘রণত্যাগে’ ঘরে-বাইরে প্রশ্নের মুখে বিজেপি

হুগলির শ্রীরামপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সোমবার দুপুরের সভা বাতিল হয়ে গিয়েছিল। তার অদ্যাবধি পরে হুগলিরই চুঁচুড়ায় নাড্ডার আরও একটি সভা বাতিল হয়ে গেল। কলকাতার রোড সো করেই তড়িঘড়ি দিল্লি ফিরলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কিন্তু কেন নির্বাচনী জনসভায় এসেও সভা না করে ফিরতে হল নাড্ডাকে, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।

শ্রীরামপুরে জনসভায় গরহাজির জেপি নাড্ডা

শ্রীরামপুরে জনসভায় গরহাজির জেপি নাড্ডা

সোমবার দুপুরে হুগলির শ্রীরামপুরে বিজেপির নির্বাচনী জনসভা বাতিলের পর থেকেই কটাক্ষ শুরু হয়েছে। বিজেপির সভায় লোক না হওয়াতেই জেপি নাড্ডা উপস্থিত হননি। ফলে নাড্ডার অনুপস্থিতিতে সভা কার্যত ভেঙে যায়। তা নিয়ে সমালোচনার ঝড় চলছিল। এরপর কলকাতার টালিগঞ্জে রোড শো করেন নাড্ডা।

চুঁচুড়ায় সভায় না গিয়ে সটান দিল্লি পাড়ি

চুঁচুড়ায় সভায় না গিয়ে সটান দিল্লি পাড়ি

কলকাতায় নাড্ডার রোড শোয়ের পর হুগলির চুঁচুড়ায় জনসভা করার কথা ছিল। কিন্তু তিনি চুঁচুড়ায় না গিয়ে সটান দিল্লি পাড়ি দেন। চুঁচুড়ার সভা বাতিল হয়ে যায়। টালিগঞ্জে বাবুল সুপ্রিয়র সমর্থনে এবং বেহালা পূর্বে পায়েল সরকারের সমর্থনে রোড শো করেই তাঁর ফিরে যাওয়া ভালো ভাবে নিচ্ছে না বিজেপির কর্মী-সমর্থকরাও।

সভা বাতিলে প্রশ্নের মুখে বঙ্গ বিজেপি

সভা বাতিলে প্রশ্নের মুখে বঙ্গ বিজেপি

কলকাতার রোড শো শেষ করে নাড্ডার দিল্লি উড়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস আরও জোরদার প্রচার শুরু করেছে। বিজেপির সভায় লোক না হওয়াতেই পৃষ্ঠপ্রদর্শন করতে হয়েছে জেপি নাড্ডাকে। এর আগেও দেখা গিয়েছে নাড্ডার একাধিক সভা বাতিল হয়েছে। এদিনের সভা বাতিলও জানিয়ে দিল, বাংলায় কোনও স্থান নেই বিজেপির।

নাড্ডার সভা বাতিল নিয়ে সাফাই বিজেপির

নাড্ডার সভা বাতিল নিয়ে সাফাই বিজেপির

বিজেপির দাবি, জেপি নাড্ডা জরুরি ও গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতেই কলকাতার রোড শো করার পর দিল্লি পাড়ি দিয়েছেন। বিজেপির সভায় যথেষ্ট লোক ছিল। তৃণমূল সভা বাতিলকে নিয়ে অপপ্রচার করছে। শ্রীরামপুরের সভায় পৌঁছতে দেরি হয়েছিল, তাই অনুপস্থিত ছিলেন নাড্ডা। আর চুঁচুড়ায় যেতে পারেনি বৈঠকের কারণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+