শারীরিক ভাবে 'ফিট' অনুব্রত, ছাড়পত্র হাসপাতালের, ESI থেকে বের করতেই উঠল 'গরুচোর' স্লোগান
সন্ধে সাড়ে ৬টার বিমানে দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে
হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। শারীরিক ভাবে ফিট রয়েছেন অনুব্রত মণ্ডল। ফিট সার্টিফিকেট দিল জোকা ইএসআই হাসপাতাল। প্রায় আড়াই ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর ফিট সার্টিফিকেট নিয়েই অনুব্রত মণ্ডলকে ইডির হাতে তুলে দেওয়া হল। জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোনোর সময় কেষ্টকে দেখে গরুচোর স্লোগান দিতে দেখা গিয়েছে সেখানে চিকিৎসা করাতে আসা কয়েকজনকে।

রাখিতে গ্রেফতার, দোলে দিল্লি যাত্রা
বীরভূমের বেতাজ বাদশাকে অবশেষে রাজ্য ছাড়া হতেই হচ্ছে। আজই তাঁকে নিয়ে দিল্লি উড়ে যাবে ইডির বিশেষ দল। সন্ধে সাড়ে ৬টা পর্যন্তই তাঁর হাতে সময় রয়েছে এই রাজ্যে থাকার। একদিকে দোল উৎসবে মেতেছে গোটা রাজ্য তার মাঝেই কেষ্টকে শেষ দিবা কাটছে এই রাজ্যে। রাখিপূর্ণিমার দিন সিবিআই গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডলকে। তারপরে দোল পূর্ণিমার দিন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। অর্থাৎ রাজ্য ছাড়া করা হচ্ছে কেষ্টকে।

ফিট সার্টিফিকেট হাসপাতালের
ইএসআই জোকা হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখান থেকে জানানো হয়েছে অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তিনি ফিট রয়েছেন। ইএসআই হাসপাতালের ফিট সার্টিফিকেট পাওয়ার পরেই অনুব্রত মণ্ডলকে ইডির হাতে তুলে দেয় রাজ্য পুলিশ। সঙ্গে সঙ্গে কেষ্টর নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয় কেন্দ্রীয় বাহিনী। যদিও দিল্লিতে নিয়ে যাওয়ার পরেও অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

বিমানবন্দরে পৌঁছেই শ্বাসকষ্ট
ইএসআই হাসপাতাল থেকে গাড়িতে অনুব্রত মণ্ডলকে বের করার সময় গরুচোর স্লোগান দিতে শুরু করেন কয়েকজন। যদিও হাসপাতাল চত্ত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছিল কলকাতা পুলিশ। গাড়ি করে সোজা তাঁকে নিয়ে আসা হয় দমদম বিমানবন্দরে। সেখানে ৬টা ৪০ মিনিটের ভিস্তেরার বিমানে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে। বিমানবন্দরে পৌঁছেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় কেষ্টর। সঙ্গে সঙ্গে ইনহেলার দেওয়া হয়েছে তাঁকে। যে বিমানে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে সেই বিমানে একজন চিকিৎসকও থাকবেন।

অনুব্রতর সঙ্গে গোপন বৈঠক
অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে শক্তিগড়ে থামে গাড়ি। শক্তিগড়ে একটি হোটেলে ব্রেকফাস্ট করেন অনুব্রত মণ্ডল। ব্রেকফাস্ট টেবিলে তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে বৈঠক করেন তিনি। তার মধ্যে একজন তৃণমূল কংগ্রেস নেতা কৃপাময় ঘোষ। দ্বিতীয় জন তাঁর মেনে সুকন্যা মণ্ডলের গাড়ির চালক। আরেকজনের পরিচয় জানা যায়নি। এরই মাঝে আবার দল পাশে রয়েছে অনুব্রত মণ্ডলের এমনই বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম।।












Click it and Unblock the Notifications