'মমতার অনুরোধ বধিরদের কানে যাচ্ছে', জয়েন্ট-নিট জট নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন শিক্ষামন্ত্রী পার্থ

'মমতার আর্জি বধিরদের কানে যাচ্ছে', জয়েন্ট-জট নিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন শিক্ষামন্ত্রী পার্থ

গোটা দেশের রাজনীতি এই মুহূর্তে তপ্ত হতে শুরু করেছে JEE ও NEET নিয়ে। একাধিক অ-বিজেবি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই নিয়ে জোটবদ্ধ হতে শুরু করেছেন। একাধিক রাজ্যের দাবি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা আপাতত পিছনো হোক। এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমকোর্টে যাওয়ারও হুমকি দিয়েছেন। এমন অবস্থায় বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

 মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোন বার্তা দিয়েছেন?

মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোন বার্তা দিয়েছেন?

বুধবার JEE ও NEET পরীক্ষা নিয়ে অবিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এই পরীক্ষার বিরোধিতায় সুপ্রিম কোর্টের যাওয়ার কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সর মিলিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

 পার্থ চট্টোপাধ্যায়ের তোপ

পার্থ চট্টোপাধ্যায়ের তোপ

এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরই একটি টুইট করেন। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে জয়েন্ট নিয়ে প্রবল তোপ দাগেন তিনি। টুইট বার্তায় তিনি সাফ দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ' আর্জি বধিরদের কানে গিয়ে পড়ছে'। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে প্রধানমন্ত্রী মোদীকে একটি চিঠি লিখে জয়েন্ট ও নিট পরীক্ষা বাতিলের জন্য অনুরোধ জানান।

ইস্যু JEE ও NEET .. বিজেপিকে তোপ পার্থর

ইস্যু JEE ও NEET .. বিজেপিকে তোপ পার্থর

'মমতা বন্দ্যোপাধ্যেয়র অনুরোধ বধিরদের কানে গিয়ে পড়েছে। করোনার মহামারী এখনও নিয়ন্ত্রণেই আসেনি, তার মধ্যে NEET ওJEE নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বিজেপির নেতৃত্বাধীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক নয়। এটা পড়ুয়াদের জন্যই শুধু সুখকর নয় তা নয়, তার সঙ্গে চ্যালেঞ্জিংও বটে.. ' এই বার্তা এদিন এক টুইটার পোস্টে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

 NEET ওJEE জট

NEET ওJEE জট

আগামী ১ সেপ্টেম্বর আয়োজিত হওয়ার কথা NEET ওJEE পরীক্ষাগুলি। পড়ুয়াদের কেরিয়ার নির্ধারণকারী এই গুরুত্বপূর্ণ পরীক্ষা ঘিরে করোনার মহামারীর প্রকোপ একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এদিকে, অবিজেপি একাধিক রাজ্য এই পরীক্ষার তুমুল বিরোধিতায় সরব। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষা মন্ত্রীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে পরীক্ষা পিছনোর আর্জি জানিয়েছেন।

 মমতার সুরে গ্রেটার বার্তা

মমতার সুরে গ্রেটার বার্তা

বিশ্ববন্দিত পরিবেশবিদ গ্রেটা থুনবার্গও মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মলিয়েই জানিয়েছেন যে করোনার মহামারীর মধ্যে পরীক্ষা আয়োজন করা সঠিক পদক্ষেপ নয়। এমন এক পরিস্থিতিতে এদিন জয়েন্টের অ্যাডমিট কার্ডও প্রকাশ্যে এসেছে। সেই প্রেক্ষপট থেকে কেন্দ্র কোন সিদ্ধান্তের পথে হাঁটে সেদিকে নজর সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+