জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন বদলাল, কৃতিত্ব নিয়ে মমতা ও সুকান্তর চাপানউতোর

পশ্চিমবঙ্গে পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স (মেন)-এর সেশন ১-এর পরীক্ষা। ওই পরীক্ষার দিন নির্ধারিত হয়েছিল ২৩ জানুয়ারি।

যদিও সেদিন একদিকে যেমন সরস্বতী পুজো, তেমনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বিভিন্ন মহল থেকে রাজ্যে পরীক্ষার দিন বদলের অনুরোধ আসায় অবশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

২৩ থেকে ৩০ জানুয়ারির মধ্যে এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এনটিএ। পরে ঠিক হয় ২৯ জানুয়ারির মধ্যে সেশন ১-এর পরীক্ষা নিয়ে নেওয়া হবে। আপাতত পশ্চিমবঙ্গ বাদে সর্বত্র ২৩ জানুয়ারিই পরীক্ষা হবে। এ রাজ্যে পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে।

এরই মধ্যে এই পরীক্ষার দিন বদলানোর কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্য়ান্ডলে লিখেছেন, ভারত সরকার এবং জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) ২৩ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) তারিখ ঘোষণা করেছিল। এই দিনটি নেতাজির জন্মদিন ও সরস্বতী পূজা হওয়ায়, যা শিক্ষার্থীরা শ্রদ্ধার সঙ্গে পালন করে, শিক্ষার্থীরা সমস্যায় পড়েছিল। এই নিয়ে প্রতিবাদ এবং তারিখ পরিবর্তনের দাবির পর, NTA একটি বিকল্প পরীক্ষার তারিখের ব্যবস্থা করেছে। ফলে, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ওই দিন দেবী সরস্বতীর আরাধনা করতে পারবে।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার ৯ জানুয়ারি তাঁর লেখা চিঠি পোস্ট প্রকাশ্যে এনেছেন যাতে পরীক্ষার দিন বদলের আর্জি ছিল। বিজেপির তরফে দাবি করা হয়েছে, সরস্বতী পূজা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে সামনে রেখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদারের চিঠির অনুরোধে পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার তারিখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+