Jyotipriya Mallick: জেলের খাবারই খেতে হবে জ্যোতিপ্রিয়কে, বাড়ির খাবার আর নয়

আর বাড়ির খাবার নয়। এবার জেলের খাবারই খেতে পারবেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতের নির্দেশে জেল হেফাজত হয়েছে মন্ত্রীর। প্রেসিডেন্সি সংশোধনাগারের পহেলা বাইশ ওয়ার্ডে ঠাঁই হয়েছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। জেলে আর বাড়ির খাবার খাবেন না মন্ত্রী।

ইডি গ্রেফতারের পরে আদালতে তোলা হয়েছিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। মন্ত্রী অসুস্থ একাধিক রোগে। নির্দিষ্ট ওষুধ চলে নিয়মিত। তিনি বাড়ির খাবার ছাড়া আর কিছুই খান না। নির্দিষ্ট নিয়মে সেই খাবার তৈরি করতে হয়। আদালত জানিয়েছিল, ইডি হেফাজতে থাকাকালীন বাড়ির থেকেই রোজ খাবার যাবে মন্ত্রীর জন্য।

Jyotipriya Mallick

সেই মতো মন্ত্রীর বাড়ি থেকেই খাবার যেত সিজিও কমপ্লেক্সে। এবার মন্ত্রীকে জেল হেফাজত রাখার নির্দেশ দিয়েছে আদালত। প্রথম দিন বাড়ির খাবারই গিয়েছে মন্ত্রীর বাড়ি থেকে। কিন্তু জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা মন্ত্রীকে খাবার দিতে পারবেন। বিশেষ ডায়েটের খাবার হাসপাতাল কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল। ওই খাবার তৈরি করতে কোনও সমস্যা নেই প্রেসিডেন্সি সংশোধনাগারের।

গতদিন আদালত জানিয়েছিল, রবিবার বাড়ির খাবার খাবেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার এই বিষয়ে জেল কর্তৃপক্ষ আদালতকে জানাবে। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ ডায়েটের খাবার মন্ত্রীর জন্য বানানো সম্ভব। আদালতে রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

অর্থাৎ আর বাড়ির খাবার নয়। জেলের খাবারই এবার থেকে খেতে হবে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। পহেলা বাইশ ওয়ার্ডে রয়েছেন মন্ত্রী। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতে থাকতে হবে। এরপর আরও বাড়তে পারে জেল হেফাজতের মেয়াদ। ফলে অদূরভবিষ্যতেও জেল হেফাজতেই তাকে থাকতে হবে। এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

প্রথম রাতে রাজ্যের মন্ত্রী মাটিতেই শুয়েছেন। তাকে একটি কম্বল দেওয়া হয়েছে। জেলে খাটের ব্যবস্থা নেই। সেই কারণে মন্ত্রী খাটে শুতে পারেননি। জ্যোতিপ্রিয় মল্লিক গতকালই জানিয়েছিলেন, তার জেলজীবন শুরু হল। জেলে যাচ্ছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+