আম্ফানের মোকাবিলায় মোদী, মমতার প্রশংসা! রাজ্যপাল বললেন রাজনৈতিক ভাইরাস থেকে সতর্কতার কথা
ঘূর্ণিঝড় আম্ফানের মোকাবিলায় মোদী, মমতার উদ্যোগের প্রশংসা রাজ্যপালের
ঘূর্ণিঝড় আম্ফানের মোকাবিলায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধরকর। এদিন তিনি বিষয়ি নিয়ে টুইট করেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন এনডিআরএফ এবং ভারতীয় উপকূলরক্ষীবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বুধবার দুপুরে আছড়ে পড়তে চলেছে আম্ফান
বুধবার দুপুরে আছড়ে পড়তে চলেছে আম্ফান। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে বিভিন্ন মহল। ইতিমধ্যেই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। আগাম সতর্কতা হিসেবে বহু মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন রাজ্য। যা নিয়ে তিনি বাংলায় টুইটও করেছেন। কোন কোন জেলায় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তারও উল্লেখ করেছেন রাজ্যপাল।

তৈরি এনডিআরএফ
রাজ্যপাল জানিয়েছেন তৈরি রয়েছে এনডিআরএফ। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের জন্য ৪০ টি এনডিআরএফ-এর দল কাজ করছে। এদের মধ্যে বেশিরভাগ দল কাজ শুরু করে দিয়েছে। কিছু দলকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে।

রাজ্যপালের সতর্কবার্তা
রাজ্যপাল আবহাওয়া দফতরের কাজেরও প্রশংসা করেছেন। তবে এর সঙ্গে সতর্ক করে তিনি বলেছেন এই সময়ে যেন কেউ রাজনৈতিক ভাইরাসের দ্বারা আক্রান্ত না হই।












Click it and Unblock the Notifications