ডিসেম্বর মাসের শুরুতেও নেই জাঁকিয়ে ঠান্ডা, তাপমাত্রার পারদ পতন কবে থেকে শুরু? জানুন বড় আপডেট
দেখতে দেখতে চলে এল ডিসেম্বর মাস। আর মাত্র একটা মাস, তারপরেই আরও একটা বছর শেষ। তবে এখনও পর্যন্ত জাঁকিয়ে শীত পড়ল না। মূলত নভেম্বরের শুরুর দিকে হালকা শীতের অনুভূতি পাওয়া যায়। নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের আবহাওয়ার অনুভূতি ভালোভাবে পাওয়া যায়। কিন্তু আজ ডিসেম্বর মাসের প্রথম দিনেও শীতের অনুভূতি ঠিক ভাবে পাওয়া যাচ্ছে না। বরং যত বেলা বাড়ছে ততই যেন গরম লাগছে। গায়ে শীতের পোশাক পড়া যাচ্ছে না। আর এই সময়েই আম বাঙালির মনে একটাই প্রশ্ন। কবে থেকে আরও তাপমাত্রা কমতে শুরু করবে? কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করা সম্ভব হবে?

আবহাওয়া দফতর জানিয়েছে যে, আজকালের মধ্যে রাজ্যে তাপমাত্রার পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই। কয়েকদিন একইরকমের আবহাওয়াই থাকবে এই সময়। কিছুদিন পর তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমতে পারে। তবে সেটাও খুব বেশি না। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভবনা রয়েছে। তখনই ঠান্ডা উপভোগ করা যাবে।
আজ ভোরবেলা থেকেই রাজ্যে একাধিক জেলায় প্রচুর পরিমানে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা গিয়েছে। চারিদিক কুয়াশার আস্তরণে ঢেকে গেছে। আগে থেকেই এরকম আবহাওয়ার পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া দফতর।
সেদিকে আবার ঘূর্ণিঝড় দিতওয়া নিয়ে মানুষের মনে নানারকমের কৌতূহল রয়েছে। আবহাওয়া দফতরও জানিয়েছে, এই ঘূর্ণিঝড় আপাতত স্থলভাগে ঢোকার কোনও সম্ভাবনা নেই। এখন এই ঝড় স্থলভাগের পাশ থেকে সমুদ্রের উপর দিয়ে যাবে। তারপর একটি গভীর নিম্মচাপে পরিণত হতে পারে। যার ফলে ঝড় ও বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।
রাজ্যে খুব একটা ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে যে, এই রাজ্যে ঘূর্ণিঝড় দিতওয়া-র প্রভাব পড়বে না। কলকাতাতেও আজ খুব একটা তাপমাত্রার পরিবর্তন হবে না। মনে করা হচ্ছে যে, কলকাতায় তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রির মধ্যেই থাকতে পারে।












Click it and Unblock the Notifications