আধার কী জন্মসনদের বিকল্প? ফর্ম ৬ নিয়ে সুপ্রিম কোর্টে উঠছে বড় প্রশ্ন

SIR প্রক্রিয়া ঘিরে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জে. ভিপুল পাঞ্চোলি এবং বিচারপতি জয়মাল্য বাগচী-র বেঞ্চ জানিয়ে দিয়েছে যে, নথি যাচাইয়ের কাজে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে।

শুনানির সময় বাংলায় আধার জালিয়াতির অভিযোগও উঠে এসেছে। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এই প্রসঙ্গ তুলেই আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আদালত জানিয়ে দিয়েছে যে, বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত প্রয়োজন।

ফর্ম ৬ নিয়ে আপত্তি কোথায়?

অশ্বিনী উপাধ্যায়ের বক্তব্য যে, আধার আইন স্পষ্ট বলছে আধার জন্মসনদের বিকল্প নয়। অথচ এই 'ফর্ম ৬'-এ আধারকে জন্মতারিখের প্রমাণ হিসেবে গ্রহণ করার সুযোগ রাখা হয়েছে। তাঁর মতে, এখানেই সবথেকে বড় অসঙ্গতি।

ফর্ম ৬ আসলে কী?

নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য যে আবেদনপত্র ব্যবহার করা হয়, সেটাই হল ফর্ম ৬। ১৮ বছর পূর্ণ হয়ে গেলে অথবা অন্য এলাকা থেকে নতুন কেন্দ্রে নাম তুলতে চাইলে এই ফর্ম জমা দিতে হয়। SIR চলাকালীন এই আবেদনগুলি নির্বাচন কমিশনের আধিকারিকরা যাচাই করে।

আধারের ভূমিকা কী?

পরিচয় মিলিয়ে দেখা, ডুপ্লিকেট নাম রোখা এবং তথ্য যাচাই করা, এইসমস্ত কারণেই আধার নম্বর চাওয়া হয়। তবে আবেদনকারীর দাবি যে, এই ব্যবস্থাতেই আইনি অসঙ্গতি রয়ে গেছে।

এবার সেই প্রশ্নই উঠতে চলেছে দেশের শীর্ষ আদালতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+