Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Birbhum, West Bengal: গুজব থেকে অশান্তির আশঙ্কা, ইন্টারনেট পরিষেবা বন্ধ বীরভূমের একাধিক জায়গায়

Birbhum, West Bengal: গুজবকে কেন্দ্র করে বীরভূমে অশান্তি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত এবং ইটবৃষ্টি। আর এরপরেই ঘটনস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। শুধু তাই নয়, গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১৭ মার্চ পর্যন্ত এহেন সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইতিমধ্যে এই বিষয়ে রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগের প্রধান সচিবের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

গুজব থেকে অশান্তি ঠেকানো এবং যে কোনও ধরনের অবৈধ কার্যকলাপ রুখতেই এহেন নির্দেশিকা জারি করা হয়েছে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, দোলের দিন পাথর ছোঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের সাঁইথিয়া। এলাকার দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘাতের ঘটনা (Birbhum, West Bengal) ।

Birbhum West Bengal

যা নিয়ে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও ঘটনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। শান্তিপূর্ণ পরিস্থিতি। কিন্তু যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট ব্যবস্থা। বীরভূম সহ সংলগ্ন এলাকায় আগামী ১৭ মার্চ পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হবে। মোবাইল এবং ব্রডব্যান্ড বন্ধ থাকবে এই সময়সীমার মধ্যে। প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, এই সময় ইন্টারনেট বন্ধ থাকলেও ভয়েস কল এবং এসএমএস পরিষেবা চালু থাকবে। এই বিষয়ে কোনও নিষেধাজ্ঞা নেই বলেই খবর। বলে রাখা প্রয়োজন, দোল এবং হোলি উপলক্ষে গোটা বাংলাজুড়েই পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সমস্ত জায়গাতেই জারি রাখা হয়েছে হাই অ্যালার্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+