হোলিতে হাওড়া থেকে ছাড়ছে এই ট্রেনগুলি! কনফার্ম ছাড়া কোনও টিকিট নয়, বড় সিদ্ধান্ত রেলের

Indian Railways New Ticket Rules: যাত্রীদের সুবিধার কথা ভেবে একাধিক পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল (Indian Railways-IR)। গত কয়েক বছরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যাত্রীদের সুবিধার কথা ভেবে দেশের একাধিক রুটে বন্দে ভারত এক্সপ্রেস সহ নতুন ট্রেন চালানো হচ্ছে।

কিন্তু এরপরেও একাধিক ক্ষেত্রে ফাঁক থেকে যাচ্ছে। ফলে বিপদ ঘটছে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতীয় রেলকে। যদিও এই সমস্ত ক্ষেত্রে বাড়তি নজর দিচ্ছে রেল (Indian Railways New Ticket Rules) ।

Indian Railways New Ticket Rules: ভিড়ে নিয়ন্ত্রণে বাড়তি সুবিধা

উৎসবের মরশুমে ভিড় বাড়বে। আর সেদিকে তাকিয়ে দেশের ৬০ টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ন্ত্রণ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র কনফার্ম টিকিটের যাত্রীরা স্টেশনের মধ্যে ঢুকতে পারবে। এক্ষেত্রে স্টেশনে হোল্ডিং এড়িয়ে তৈরি করা হবে। যাতে ভিড়ের সমস্যা কিছুটা হলেও মেটানো সম্ভব হয়। একই সঙ্গে যাত্রী সুরক্ষার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

Indian Railways: উপলব্ধ আসনের জন্য টিকিট পাওয়া যাবে

এখানেই শেষ নয়, আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে রেল। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় রেলও সিদ্ধান্ত নিয়েছে যে যে সমস্ত স্টেশনগুলিতে বেশি ভিড়, সেখানে ট্রেনে উপলব্ধ আসন অনুসারেই টিকিট দেওয়া হবে। এতে অভারলোডিং কিংবা সাধারণ মানুষের ভিড় তেমনটা হবে না বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যেসব স্টেশনে ভিড় বেশি, সেখানে ট্রেনের আসন সংখ্যা অনুযায়ী টিকিট দেওয়া হবে। এক্ষেত্রে অতিরিক্ত ভিড়ের সমস্যা অনেকটাই সামাল দেওয়া যাবে বলে করছেন রেলমন্ত্রী। শুধু তাই নয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও দাবি।

Indian Railways New Ticket Rules: ৪০ টা স্পেশাল ট্রেন চালানো হচ্ছে

এছাড়াও টিকিট ছাড়া কোনও যাত্রী যাতে না স্টেশনের মধ্যে ঢুকতে পারে সে বিষয়টিকেও কড়া হাতে দেখার কথা বলা হয়েছে। অন্যদিকে ভিড নিয়ন্ত্রণে একাধিক রুটে হোলি স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। হাওড়া থেকেও বহু ট্রেন চালানো হচ্ছে। ইতিমধ্যেই একাধিক স্পেশাল ট্রেন চলতে শুরু করেছে। যেমন - হাওড়া-রক্সৌল, শিয়ালদহ-গোরখপুর, কলকাতা-পুরী, আসানসোল-পাটনা, কানপুর, আনন্দ বিহার পর্যন্ত হোলি স্পেশাল ট্রেন ছাড়ছে।

এছাড়াও কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি রুটেও স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এখনও বহু ট্রেনের আসন ফাঁকা আছে। বিস্তারিত জেনেই টিকিট কাটার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+