Indian Rail: পুজোয় রেল পরিষেবা ঠিক রাখতে বড় পদক্ষেপ রেলের! আরও মসৃণ হবে ট্রেন চলাচল

Indian Rail: উৎসবের ঢাকে কাঠি! একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোর দিনগুলিতে মানুষের প্রবল ভিড় সামাল দিতে তৈরি হচ্ছে পুলিশ-প্রশাসন। একই সঙ্গে পুজোর দিনগুলিতে পরিষেবা যাতে ঠিক থাকে সেই চেষ্টা চালাচ্ছে রেল এবং কলকাতা মেট্রো কতৃপক্ষ।

কারন পুজোর দিনগুলিতে গোটা রাত ধরে মেট্রো (Kolkata Metro) এবং রেল (Indian Rail) পরিষেবা চলবে। আর তাই কোনও সমস্যা যাতে না হয় সেজন্যে দফায় দফায় চলছে প্রস্তুতি।

Indian Rail

আর সে লক্ষ্যেই রবিবার হাওড়া-বর্ধমান সহ একাধিক শাখায় কাজ করা হয়। আর যার জেরে একাধিক ট্রেন (Indian Rail) অস্বাভাবিক দেরিতে চলে। ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে রবিবার ছিল প্রথমা। পুজোর আগে শেষ রবিবার। প্যান্ডেল (Durga Puja 2023) হপিং যেমন ছিল তেমনই একেবারে শেষ মুহূর্তের কেনাকাটা ছিল। কিন্তু ট্রেন বাতিল (Indian Rail) এবং কাজের জন্যে মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয়। কেন রাতে এই কাজ করা হল না তা নিয়ে প্রশ্ন তোলেন যাত্রীরা।

রবিবার হাওড়া-বর্ধমান মেইন শাখায় তিন নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ (Indian Rail) রাখা হয়েছিল। দু'নম্বর লাইন দিয়ে আপ ট্রেনগুলিকে চালানো হয়। লোকাল ট্রেনের জন্যে এক নম্বর লাইন রাখা হয়। একই সঙ্গে ডাউনে দুরপাল্লার ট্রেনগুলিকেও চালানো হয়। ফলে লাইনের উপর ব্যাপক ভাবে চাপ পড়ে। আর সেই কারণে একাধিক লোকাল ট্রেন অস্বাভাবিক দেরিতে হাওড়া স্টেশনে এসে পৌছয়। এমনকি ডাউনের দুরপাল্লার ট্রেনগুলিও (Indian Rail) চলে অনেক দেরিতে।

ফলে সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। যদিও রেলের (Indian Rail) দাবি, পুজোর সময় রেলের পরিষেবা স্বাভাবিক রাখতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। সেই কারণেই এই কাজ বলে দাবি রেল আধিকারিকদের। তবে এই বিষয়ে আগেই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল। এমনকি মানুষের যাতে সমস্যা না হয় সেজন্যে ছুটির দিনেই কাজ করা হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, হাওড়া থেকে বর্ধমানের (Indian Rail) মধ্যে বিভিন্ন পয়েন্টে কাজ করা হয়েছে। বিশেষ করে ট্রেনের ওভারহেড তার, রেল লাইন এবং সিগন্যালিং ব্যবস্থা আর উন্নত করতেই চলে এই কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+