করোনা টিকাদানে রেকর্ডের নেপথ্যে ‘লজিস্টিক অভ্যুত্থান’! দেশজুড়ে ১.১০ লক্ষ বুথ

একদিনে ভারতে ২ কোটিরও বেশি টিকাদানের রেকর্ড হয়েছে শুক্রবার। দেশজুড়ে প্রায় ১.১০ লক্ষ বুথে টিকাদান কর্মসূচির মাধ্যমে ওই রেকর্ড সংখ্যায় পৌঁছনো সম্ভব হয়েছে। এর আগে ভারতে ৭৫ হাজার বুথে টিকা দেওয়া হচ্ছিল।

একদিনে ভারতে ২ কোটিরও বেশি টিকাদানের রেকর্ড হয়েছে শুক্রবার। দেশজুড়ে প্রায় ১.১০ লক্ষ বুথে টিকাদান কর্মসূচির মাধ্যমে ওই রেকর্ড সংখ্যায় পৌঁছনো সম্ভব হয়েছে। এর আগে ভারতে ৭৫ হাজার বুথে টিকা দেওয়া হচ্ছিল। তার আগে এই সংখ্যা ছিল ৫০ হাজার। বর্তমানে টিকাদান কেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ।

করোনা টিকাদানে রেকর্ডের নেপথ্যে ‘লজিস্টিক অভ্যুত্থান’

এই ১.১০ লক্ষ বুথের মধ্যে প্রায় ৩৪০০ ছিল বেসরকারি। যার অর্থ হল টিকার বুথ বৃদ্ধির বিষয়টি রাজ্য সরকার পরিচালিত প্রচেষ্টা। এর মধ্যে রয়েছে সম্ভাব্য সব জায়গায় নতুন ভ্যাকসিনেশন সেন্টার খোলা, টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক পরিকাঠামোর পাশাপাশি মেডিকেল কর্মীদের নিশ্চিত করা এবং টিকা শিবির হিসেবে গ্রামে যাওয়ার জন্য বিশেষ বাস চালানো।

এদিন বিহারে সর্বাধিক ভ্যাকসিনেশন বুথ ছিল। প্রায় ১৪ হাজার বুথে বিহার সরকার ৫০ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মীকে নামিয়েছিল ৩০ লক্ষ টিকা দেওয়ার লক্ষ্যে। বিহার ২০ লক্ষ টিকাদান করেছে একদিনে। বিহারের পরে রয়েছে উত্তরপ্রদেশ। যোগী রাজ্যে ১৩ হাজার ৪০০টি টিকা কেন্দ্র খোলা হয়েছিল। বিহারের থেকে সামান্য কম।

বিহার ও উত্তরপ্রদেশের পরে রয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে ১২ হাজার ৫০০, কর্ণাটকে ১২ হাজার এবং গুজরাতে ৯৫৬৫টি টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ এদিন ২৫ লক্ষ টিকাদানের লক্ষ্যমাত্রা স্থির করে কর্মসূচিতে নেমেছিল। এই পাঁচটি রাজ্য টিকাদান সংখ্যায় সবার উপরে ছিল।

বিজেপিশাসিত ৫ রাজ্যে প্রত্যেকেই ১৫ লক্ষের উপর করোনা টিকা প্রদান করেছে। এই পাঁচটি রাজ্যেই ২০-২৫ লক্ষ টিকাদানের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। আর সারা দেশে মোট লক্ষ্যমাত্রা ছিল ২.৫ কোটি থেকে ৩ কোটি। তা ২ কোটি অতিক্রান্ত হয়েছে। এর আগে ৩১ অগাস্ট ১.৪১ কোটি টিকাদান হয়েছিল একদিনে। এবার তার দ্বিগুণ টিকাদানের লক্ষ্যমাত্রা রেখেছিল কেন্দ্র।

এদিনই ৭১ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেয় রাজ্যগুলি। যে পাঁচ রাজ্য করোনা টিকাদানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, সেই পাঁচ রাজ্যই বিজেপিশাসিত। সেদিক দিয়ে লক্ষ্যমাত্রা অর্জনের তাগিদ ছিল বেশি। করোনা টিকাদানে এই দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে দেশে সর্বাধিক করোনার টিকাকরণের রেকর্ড গড়ার উদ্যোগ নেয় বিজেপি। এছাড়াও ২০ দিনের মেগা ইভেন্ট 'সেবা ও সমর্পণ অভিযান'-এর পরিকল্পনা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+