India-Bangladesh: বাংলাদেশিদের জন্য বন্ধ হল মালদহের সমস্ত হোটেলের দরজা! উঠল ওপার বাংলার সমস্ত পণ্য বয়কটের ডাক
India-Bangladesh: বাংলাদেশের মানুষের জন্য মালদহের হোটেলে কোনও স্থান হবে না। বর্তমান পরিস্থিতিতে এমনটাই সিদ্ধান্ত মালদহ হোটেল ওনার অ্যাসোসিয়েশনের। ভারত বাংলাদেশ সীমান্ত মালদার ইংরেজবাজার থানার মহদীপুরে রপ্তানি আমদানির ব্যানিজ্যকেন্দ্র। এই পথ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশী নাগরিক। চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে প্রচুর বাংলাদেশের নাগরিক ভারতে আসেন।
এই পথ দিয়ে বাংলায় প্রবেশের পর ইংরেজবাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় বাংলাদেশের নাগরিকদের। প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০জন বাংলাদেশী নাগরিক বৈধ কাগজ নিয়ে মহদীপুর সীমান্ত পথ দিয়ে ভারতে আসেন। থাকতে হয় ইংরেজবাজার শহরের হোটেলে (India-Bangladesh) ।

কিন্তু বর্তামানে বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নাগরিকদের হোটেলে থাকতে দেওয়ার আগে তাদের সমস্ত কাগজপত্র যাচাই করা হবে। (India-Bangladesh)
অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান, ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে। কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে। তাতে আমরা আতঙ্কিত। বৈধ কাগজ নিয়ে শরনার্থী বা বাংলাদেশীরা ভারতে আসছেন। তা কি করে নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশী নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনি সমস্যা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নের প্রতিবাদের পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও ভারতের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। তাঁদের দাবি, যেভাবে লাগাতার বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপ চলছে তার প্রতিবাদ জানাতেই ওপার বাংলার সমস্ত পণ্য না ব্যবহারের কথা বলা হয়েছে বলে দাবি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের।
আর সেই দাবি নিয়েই বুধবার শিলিগুড়ি বিধান মার্কেট এলাকায় বাংলাদেশি পণ্য বিক্রয় বিরোধী প্রচার চালানো হল। সেইসঙ্গে শিলিগুড়ির বিধানরোডে প্রতীকী স্বরূপ বাংলাদেশি পণ্য দাহ করা ও মহম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করা হয়।
বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মন্ডল বলেন, ভারতবর্ষ যদি একবার রপ্তানি আমদানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের কাঁদতে কাঁদতে দিন যাবে। যতদিন বাংলাদেশ সরকার চিন্নয় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি প্রদান না করছে, যতদিন বাংলাদেশ তাদের ভারত বিরোধী কার্যকলাপের জন্য ভারতের কাছে ক্ষমা না চাইছে ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি ও সে দেশে রপ্তানি বন্ধ রাখার আবেদন জানানো হয় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications