Income Tax Raid: কলকাতার ১২ টি জায়গায় আয়কর হানা? কী কারণে এমন খানাতল্লাশি?
Income Tax Raid: এবার শহর কলকাতায় আয়কর হানা। কলকাতা শহরের ১২ টি জায়গায় আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছেন। সূত্রের খবর, কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। একাধিক ব্যবসায়ীর বাড়ি এবং অফিসের বিভিন্ন ঠিকানায় বৃহস্পতিবার সকাল থেকেই চলছে এই তল্লাশি অভিযান।
কলকাতা এয়ারপোর্টের কাছে কৈখালী দাস পাড়ায় বহুতল আবাসনে হানা দেন আয়কর দফতর। ওই বাড়ির দ্বিতীয় তলে ব্যবসায়ীর ফ্ল্যাটে আয়কর তল্লাশি অভিযান। তবে ফ্ল্যাটটি বন্ধ রয়েছে বলে খবর। আয়কর দফতরের আধিকারিকেরা সেখানেই হানা দেন। কেন্দ্রীয় বাহিনী কর্মীরা বাইরে অপেক্ষারত ছিলেন।

ফ্ল্যাটটি ভিকে জৈন নামে এক ব্যবসায়ীর। ২০২০ সালের মার্চ মাস থেকে ফ্ল্যাটটি বন্ধ। কাউকেই এই ফ্ল্যাটে আসা-যাওয়া করতে দেখেনি ফ্ল্যাটের বাসিন্দারা। কী কারণে ওই ফ্ল্যাটে গেলেন আয়কর আধিকারিকরা। সেই প্রশ্ন উঠেছে।
অন্য দিকে কলকাতার ইএম বাইপাসের ধারের একটি সুবিশাল আবাসনেও হানা দিয়েছে আয়কর দফতর৷ আজ বৃহস্পতিবার সকাল ছটার সময়ে ওই আবাসনে আধিকারিকরা পৌঁছান। তদন্তকারীরা পাঁচ - সাত জন আছেন বলেই খবর। দুপুর গড়িয়ে গেলেও ওই ফ্ল্যাটে অভিযান চলছে। অভিজাত বহুতলের ফ্ল্যাটে এই অভিযান হচ্ছে৷
ওই ব্যবসায়ীর ব্যবসার কাগজপত্র দেখা হচ্ছে। ব্যাঙ্কের পাশ বই, লেনদেন সংক্রান্ত হিসেব খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা। এর সঙ্গে কি কোনও রাজনৈতিক যোগ রয়েছে? সেই প্রশ্ন উঠেছে। তবে বেশি কিছু জানা যায়নি।
ওই ব্যবসায়ী মূলত কী ধরনের ব্যবসা করেন, কতটা লাভের অঙ্ক আছে। কতটা তাঁর আয়ের পরিমাণ। এইসব তথ্য খতিয়ে দেখা হয়েছে। আয়কর ফাইল যে তিনি জমা দেন। সেটিও দেওয়ার কথা জানানো হয়েছে আধিকারিকদের কাছে। এই খবর লেখা পর্যন্ত প্রত্যেকটি জায়গাতেই অভিযান চলছে বলে খবর।
রাজ্যে মাঝেমধ্যেই ইডি ও সিবিআইয়ের রেইড হয়। গতমাসের শেষের দিকেও তৃণমূল বিধায়ক, নেতাদের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। গত মাসে হুগলিতে একটি মদ তৈরির কারখানায় হানা দিয়েছিল আয়কর বিভাগ। তারও আগে তৃণমূলের বাঁকুড়ার বিধায়কের চালকলে হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকরা। ম্যারাথন তল্লাশি অভিযান চলে সব ক্ষেত্রেই।












Click it and Unblock the Notifications