দ্বিতীয় দফাতেও ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে, জানিয়ে দিল কমিশন
প্রথম দফার ভোট আগামী ১৯ তারিখ৷ ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে তিন কেন্দ্রে। এবার দ্বিতীয় দফার ভোটেও একশো শতাংশ বাহিনী থাকবে। এই কথা নির্বাচন কমিশনের তরফে জানানো হল।
আগামী ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট এই তিন কেন্দ্রে রাজ্যে ভোট আছে। দ্বিতীয় দফায় মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। তিন কেন্দ্রের কোথায় কত বাহিনী থাকবে?

জানা গিয়েছে, ৭৩ কোম্পানি দক্ষিণ দিনাজপুরে মোতায়েন করা হয়েছে। দার্জিলিং ও ইসলামপুরে থাকবে ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জে রাখা হবে ৬০ শতাংশ বাহিনী। রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরে সোমবার বৈঠক হয়। সেখানেই বাহিনী সম্পর্কে এই তথ্য দেওয়া হয়েছে।
এবারের লোকসভা নির্বাচনে বাংলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। আগেই এই কথা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল। এবার যাতে কোনও রকম হিংসা না হয় রাজ্যে, সেই দিক লক্ষ্য রেখেই কাজ করছে নির্বাচন কমিশন।
আগামী ১৯ তারিখ রাজ্যে ভোট শুরু হচ্ছে। প্রথম দফার ভোটেও সম্পূর্ণ বুথে নিরাপত্তারক্ষী থাকবে। এই কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, প্রথম দফার ভোট শেষ হলেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই কথা জানা গিয়েছে এদিন। ভোটের পরেও ছয় কোম্পানি বাহিনী ওই তিন কেন্দ্রের জন্য থাকবে। এই কথা জানা গিয়েছে।
জানা গিয়েছে, স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এক কোম্পানি করে বাহিনী থাকবে স্ট্রংরুমের নিরাপত্তার জন্য। অশান্তি এড়াতে আরও এক বাহিনী থাকবে। সেই কথাও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications