কান্নার রোল এজলাসে, তবুও বহুতল ভাঙার সিদ্ধান্তে কঠিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কান্না। কিন্তু তাতেও বিচারপতির সিদ্ধান্ত বদল হল না। বিধাননগরের অবৈধ বহুতল ভাঙা হবে। পরিষ্কার এ কথাই জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পুজোর মধ্যেই ওই বহুতল ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তবে শেষপর্যন্ত সেই নির্দেশ থেকে সরে আসেন তিনি। পুজোর পর ওই বহুতল ভাঙা হবে। একথা জানিয়ে দেন তিনি। শুধু তাই নয়, ওই বাড়ির প্রোমোটারকে অভিযুক্ত করা হচ্ছে। ১৬ টি পরিবার থাকে ওই বহুতলে। তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।

সোমবার বিধাননগরের অবৈধ বহুতল নির্মাণের মামলা উঠেছিল এজলাসে৷ সে সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে ওই বাড়ি ভেঙে ফেলতে হবে। এরপর কিছুটা শান্ত হয়ে বিচারপতি জানান, মঙ্গলবার অর্থাৎ আজ ওই বহুতলের ১৬ টি পরিবারকে আদালতে হাজির হতে হবে। ১৬ টি ফ্লাটের মালিকের কথা শুনবেন বিচারপতি। এরপরেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে ওই ১৬টি পরিবার হাজির হয়। এলাকার কাউন্সিলর চামেলি নস্করও উপস্থিত ছিলেন। তিনিও তার বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেলেন। বেশ কিছুটা সময় এই কান্নাকাটি চলে। কিন্তু বাড়ি ভাঙার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি জানান, এখন পুজো। সে কারণেই বাড়ি ভাঙা হচ্ছে না। কিন্তু পুজোর পর ওই বাড়ি ভেঙে ফেলা হবে। ফ্ল্যাটের টাকা প্রোমোটারকে দেওয়া এখনও বাকি আছে। ওইসব পরিবারদের জানিয়ে দেওয়া হয়, প্রোমোটারকে বকেয়া একটা টাকাও দেওয়ার দরকার নেই। শুধু তাই নয়, প্রোমোটারকে নির্দেশ দেওয়া হয়েছে, ফ্ল্যাটের থেকে পাওয়া সব টাকা ফিরিয়ে দিতে হবে।
বিধাননগর পুরসভার শান্তিনগর এলাকায় ওই বহুতল তৈরি হয়েছে। এক বৃদ্ধা আদালতে মামলা করেছিলেন। স্থানীয় এক প্রোমোটার তার বাড়ি ও লাগোয়া অংশে নির্মাণ করেছেন। এরপর জানা যায়, ওই বহুতলটি অবৈধ। পুরসভাকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা হয়।
বিচারপতি জানিয়ে দেন, ওই বহুতল ভেঙে ফেলা হবে। তিনি তার সিদ্ধান্তে অটুট রয়েছেন। ১৯ ডিসেম্বর পর্যন্ত ওই বহুতল ভাঙা হবে না। ১৬ টি পরিবারের ভবিষ্যৎ নিয়ে পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়রের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আলোচনায় কী সিদ্ধান্ত হল, ২০ নভেম্বর মধ্যে জানাতে হবে আদালতকে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications